Left-ISF: মধ্যমগ্রামে বাম-আইএসএফ সম্মুখ সমর, একই আসনে দুই প্রার্থীর নাম ঘোষণায় তুঙ্গে বিতর্ক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ক্যানিং পূর্ব কেন্দ্রকে ঘিরে প্রার্থী নির্বাচন নিয়ে বাম শিবির ও আইএসএফের (Left-ISF) টানাপোড়েন চলছিলই, তার মধ্যেই নতুন করে জটিলতা তৈরি হল একাধিক আসনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে। একই আসনে আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় জোটের অন্দরেই মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। মধ্যমগ্রামেও সেই চিত্র স্পষ্ট এখানে আগে থেকেই আইএসএফ (Left-ISF) প্রার্থী ঘোষণা করেছিল, কিন্তু পরে ফরওয়ার্ড ব্লকও নিজেদের প্রার্থী নামিয়ে দেয়। ফলে জোটের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মধ্যমগ্রামে বুধবার আইএসএফ (Left-ISF) নেতা নওশাদ সিদ্দিকীর প্রচারসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। ঠিক সেই দিনেই ফরওয়ার্ড ব্লক নিতাই পালকে প্রার্থী ঘোষণা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আইএসএফের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে বামেদের একাংশের অভিযোগ, জোটের ভেতরে চাপ সৃষ্টি করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: Premium Price Hike : সঙ্কটের চাপে জ্বালানির দাম বৃদ্ধি! প্রিমিয়াম পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল ইন্ডিয়ান অয়েল

এদিকে বীরভূমের লাভপুর কেন্দ্রেও এখনও পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বাম শিবির। শরিক দল ও আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে মতবিরোধের জেরেই এই দেরি হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। একাধিক বৈঠক হলেও এখনো কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আপাতত দুই পক্ষই পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে।

সিপিএম (CPIM) চাইছে বিজেপি (BJP) ও তৃণমূল বিরোধী ভোটকে একত্রিত করতে, কিন্তু আইএসএফকে ঘিরে ‘সাম্প্রদায়িকতা’র অভিযোগে বামেদের একাংশের মধ্যে দ্বিধা রয়ে গেছে। ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে (Arabul Islam) প্রার্থী করার প্রস্তাব নিয়েও বিরোধ চরমে উঠেছে। মহম্মদ সেলিম (Muhammad Selim) প্রকাশ্যে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। যদিও নওশাদ সিদ্দিকী (Nawshad Siddজানিয়েছেন, প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত তাদের নিজেদেরই। সব মিলিয়ে জোট রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole