Weather Update : ঘূর্ণাবর্তের প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ বাংলায়

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: তপ্ত গরমের মধ্যেই ফের আবহাওয়ার মোড় ঘোরার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Update)। বঙ্গের আকাশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবেই আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে (Weather Update)। এই পরিবর্তনের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি নামতে পারে, যদিও আর্দ্রতার অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই আশঙ্কা (South Bengal Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর ভূপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এর জেরে শনিবার, অর্থাৎ ৪ এপ্রিল থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে (Weather Update)। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতও দেখা যেতে পারে, যা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করতে পারে (Weather Update)।

আরও পড়ুন: Rahul Arunoday Banerjee Death : রাহুলের মৃত্যু কী ভাবে? মেলেনি সদুত্তর, অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে FIR দায়ের করার সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের

আজকের দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, গরমের দাপটের সঙ্গে থাকবে ভ্যাপসা অস্বস্তিও (Weather Update)। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে, যদিও বিকেলের দিকে কোথাও কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ৫ এপ্রিল থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু প্রবাহের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার মিলনে বায়ুমণ্ডলে অস্থিরতা বৃদ্ধি পাবে। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির তীব্রতা কিছু জেলায় হঠাৎ করেই অনেকটা বাড়তে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে (North Bengal Weather Update) । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। তাপপ্রবাহের আশঙ্কার মধ্যেই এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও ঝড়-বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।