নিউজ পোল ব্যুরো: দেশের সংসদীয় কাঠামোয় (Lok Sabha Seat Increase) বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কেন্দ্র সরকার লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে বলে সূত্রের খবর। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ৫৪৩টি আসনের পরিবর্তে লোকসভার মোট আসন সংখ্যা বাড়িয়ে প্রায় ৮৫০ করা হতে পারে। এর মধ্যে প্রায় ৮১৫টি আসন বিভিন্ন রাজ্যের জন্য এবং বাকি ৩৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্ধারিত হতে পারে।
আরও পড়ুন: Rahul Gandhi : রায়গঞ্জে ভোটপ্রচারে আরজি কর থেকে বেকার ভাতা, একাধিক ইস্যুতে মমতাকে তোপ রাহুল গান্ধীর
জানা গিয়েছে, এই বিলটি খুব শিগগিরই সংসদে পেশ করা হতে পারে, সম্ভবত আসন্ন বিশেষ অধিবেশনেই (Lok Sabha Seat Increase)। তবে এই বিল পাশ করানো সহজ হবে না। সাংবিধানিক সংশোধনের জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, যা জোগাড় করা শাসক শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে ২৯৩টি আসন রয়েছে। ফলে বিল পাশ (Lok Sabha Seat Increase) করাতে গেলে আরও বহু সাংসদের সমর্থন জরুরি।
শাসকদলের আশা, অতীতে মহিলা সংরক্ষণ বিলকে যেসব রাজনৈতিক দল সমর্থন জানিয়েছিল, তারাই এবারও এই প্রস্তাবে পাশে দাঁড়াবে। তবে বিরোধী শিবিরের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বিশেষ করে কংগ্রেস কী অবস্থান নেবে, সেদিকে নজর রয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে, তারা নারী সংরক্ষণে নীতিগতভাবে সহমত, তবে ওবিসি মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের দাবিও তুলেছে। অন্যদিকে, বিরোধী ঐক্য জোরদার করতে মল্লিকার্জুন খাড়গের উদ্যোগে ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে যৌথ অবস্থান নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলির ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
