Amit Shah : কলকাতাকে ‘বসতির শহর’ বলে দমদমের সভা থেকে তৃণমূলকে তোপ অমিত শাহর

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তর দমদমের নির্বাচনী সভা থেকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি দাবি করেন, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনে কলকাতা ধীরে ধীরে ‘বসতির শহর’-এ পরিণত হয়েছে। তার অভিযোগ, শহরে বেআইনি বসতি বৃদ্ধি পেলেও রাজ্য সরকার তা নিয়ন্ত্রণে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং এই বসতিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোটব্যাঙ্ক মজবুত করার চেষ্টা চলছে (West Bengal Election)।

আরও পড়ুন: WB HS Result 2026 : মাধ্যমিক রেজাল্টের পরই ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের! দিন জানিয়ে দিল সংসদ

অমিত শাহ (Amit Shah) আরও বলেন, রাজ্যের প্রশাসনিক গাফিলতির কারণে নাগরিক পরিষেবার অবনতি হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, কলকাতা পুরসভার আর্থিক অবস্থা ভীষণ খারাপ এবং তা প্রায় দেউলিয়া হওয়ার মুখে। শহরের বিভিন্ন জায়গায় নোংরা জল জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। তিনি উদাহরণ হিসেবে মোতিঝিলের দূষণের কথাও তুলে ধরেন এবং বলেন, এই পরিস্থিতি নিয়ে সরকারের কোনও উদ্বেগ নেই। নির্বাচনকে সামনে রেখে তিনি কড়া হুঁশিয়ারিও দেন (Amit Shah)। ২৯ এপ্রিল ভোটের দিন তৃণমূলের কর্মীদের ‘গুন্ডামি’ না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেউ আইনভঙ্গ করলে তার ফল ভুগতে হবে। পাশাপাশি অনুপ্রবেশ, নারী নিরাপত্তা, দুর্নীতি ও শিল্পহীনতার মতো একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শাহ (Amit Shah) দাবি করেন, রাজ্যে শিল্পের পরিবেশ নষ্ট হয়ে গেছে এবং বহু সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র চলে গেছে। তাঁর অভিযোগ, কাটমানি ও সিন্ডিকেট রাজের জন্যই বিনিয়োগকারীরা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির আমূল পরিবর্তন করা হবে (BJP VS TMC)। এদিন কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের প্রভাব ক্রমশ কমছে এবং পশ্চিমবঙ্গে তারা কোনও উল্লেখযোগ্য ফল করতে পারবে না। তিনি জানান, বিজেপির কাছে কলকাতা ও সংলগ্ন এলাকার উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। মেট্রো পরিষেবা সম্প্রসারণ, দুর্নীতি দমন এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা, তবে সেই প্রচেষ্টা সফল হবে না বলেও দাবি করেন অমিত শাহ (Amit Shah)।