নিউজ পোল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষিত ভোটের দিন উপস্থিত। ২৩ এপ্রিল রাজ্যে (West Bengal Election 2026) প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে মোট ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। কিন্তু এখনও অনেক ভোটারই স্পষ্টভাবে জানেন না, ভোট শুরু ও শেষের নির্দিষ্ট সময়সূচি কী। তাই সেই বিষয়টি পরিষ্কার করাই জরুরি।
নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশিকা অনুযায়ী, সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যেই ভোটারদের বুথে গিয়ে ভোট দিতে হবে। তবে সন্ধ্যা ৬টার আগে যদি কেউ লাইনে দাঁড়িয়ে থাকেন, তাহলে তাঁদের ভোটাধিকার (West Bengal Election 2026) বজায় থাকবে। সে ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার লাইনে থাকা ভোটারদের স্লিপ দিয়ে একে একে ভোটদানের সুযোগ করে দেবেন।
আরও পড়ুন:Election Commission : ভোটকর্মীদের খাবারে কড়া নজর! মেনু থেকে দামের তালিকা বেঁধে দিল নির্বাচন কমিশন
এবারের নির্বাচনে ভোটারদের সুবিধা এবং স্বাচ্ছন্দ্যের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে কোনও অসুবিধা না হয়। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। বুথগুলিতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও থাকছে, যাতে পুরো প্রক্রিয়াটি নজরদারির আওতায় থাকে।তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল মোবাইল ফোন নিয়ে বুথের ভিতরে প্রবেশ করা যাবে না। এই সমস্যার সমাধানে বুথের বাইরে বিশেষ মোবাইল কাউন্টার রাখা হবে, যেখানে ভোটাররা তাঁদের ফোন জমা রেখে নিরাপদে ভোট দিতে পারবেন।
কমিশন আরও জানিয়েছে, ভোট (West Bengal Election 2026) সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে নেওয়া হবে। বুথের ভেতরের কোনও কার্যকলাপ ওয়েবক্যামের মাধ্যমে প্রকাশ করা হবে না। এছাড়া, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।যদি কোনও ভোটার সমস্যায় পড়েন, তাহলে ১৮০০৩৪৫০০০৮ বা ১৯৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। কমিশন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
