৩ হাজার ড্রোনে ভাসল আকাশ, মোদীর ‘ফিট ইন্ডিয়া’র মন্ত্রে গঙ্গার পাড়!

breakingnews প্রযুক্তি রাজ্য শহর স্বাস্থ্য

নিউজপোল ব্যুরো: এক ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী হল কলকাতাবাসী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার এক অন্য আবহে সেজে উঠতে চলেছে কলকাতা। প্রিন্সেপ ঘাট থেকে মিলেনিয়াম পার্ক— গঙ্গার দুই পাড় জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের সবচেয়ে বড় আকর্ষণ রাতের আকাশে ৩ হাজার ড্রোনের অভূতপূর্ব প্রদর্শনী। আলোর রঙে ফুটল নানা যোগমুদ্রা এবং সুস্থ জীবনের বার্তা।

এই প্রথমবার একসঙ্গে ৩ হাজার ড্রোন আকাশে উড়ে তৈরি করল নানা ধরনের যোগমুদ্রা এবং আলোর চোখধাঁধানো নকশা, যা আগে কখনো দেখেনি শহরবাসী। এই বিশেষ আয়োজনের পেছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের প্রচেষ্টা ও ভাবনা। তাঁর উদ্যোগেই ভারতের হাজার বছরের যোগচর্চা বিশ্বমঞ্চে নতুন মর্যাদা পেয়েছে ও পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য রক্ষায় মোদীর ‘ফিট ইন্ডিয়া’ এবং ‘যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি’র বার্তা আজ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছে। তাঁর এই ইতিবাচক ও আধুনিক ভাবনার মেলবন্ধনই দেখা গেল কলকাতার বুকেও। গঙ্গার বুকেও থাকছে বিশেষ চমক।

‘বন্দে যোগম’ কর্মসূচির অধীনে গঙ্গাবক্ষে ভাসমান নৌকো ও লঞ্চে চলবে বিশেষ যোগাভ্যাস। সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা একসঙ্গে মেতে উঠেছে এই মহা-আয়োজনে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩ হাজার ড্রোনের আলোয় যখন আকাশ রঙিন হয়ে উঠবে, তখন স্বাস্থ্য, ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল কলকাতা। আর সেই ছবির নেপথ্যে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভাবনা, যেখানে সুস্থ ভারত গঠনের স্বপ্নকে তিনি জনআন্দোলনের রূপ দিতে চেয়েছেন।