নিউজপোল ব্যুরো: ১ জুলাই, অর্থাৎ মাসের প্রথম দিনেই বাংলার কোটি কোটি মহিলাদের জন্য ধামাকা উপহার দিল নতুন সরকার! অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুকুটমণিপুরের হুল দিবসের পবিত্র সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আজ ১ জুলাই থেকেই সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পাঠানো শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রীর এই মেগা ঘোষণায় এক খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে।
মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৫১ লক্ষ আবেদন জমা পড়েছিল। সব আবেদন যাচাই করার পর ১ কোটি ২০ লক্ষেরও বেশি মহিলার নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এছাড়াও প্রায় ৫ লক্ষ আদিবাসী মহিলাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
প্রশাসন সূত্রের দাবি, আরও প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে যাঁদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে যুক্ত রয়েছে, তাঁদের মধ্যেও বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের জন্যও রয়েছে সহজ উপায়। সরকারি Social Registry Portal-এ গিয়ে নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখা যাবে।
কীভাবে স্ট্যাটাস দেখবেন?
- আধার কার্ড ও মোবাইল নম্বর সঙ্গে রাখুন।
- সরকারি Social Registry Portal-এ প্রবেশ করুন।
- Citizen Login বা Check Status-এ ক্লিক করুন।
- নিবন্ধিত মোবাইল নম্বর লিখে OTP দিয়ে লগ-ইন করুন।
- এরপর ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে সার্চ করুন।
- স্ক্রিনে আপনার আবেদন Approved না Pending, তা দেখতে পাবেন।
সরযাঁদের আবেদন এখনও অনুমোদিত হয়নি, তাঁদের নাম কি পরবর্তী তালিকায় যুক্ত হবে? সেই দিকেই এখন নজর রাজ্যের লক্ষ লক্ষ আবেদনকারীর।
