পিঠ বাঁচানোর শেষ আশ্রয়টুকুও ভোকাট্টা! তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য পদ্ম শিবিরের দরজা চিরতরে বন্ধ করলেন শমীক ভট্টাচার্য!

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বিজেপিতে যোগ দিয়ে দুর্নীতির পাপ ধুয়ে ফেলার স্বপ্ন দেখছিলেন যে সমস্ত সুবিধাবাদী তৃণমূল নেতারা, তাঁদের মুখের ওপর সপাটে দরজা বন্ধ করে এক মহা-বিস্ফোরক বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য!

আজ সোমবার, ৬ জুলাই ২০২৬ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীকবাবু সাফ জানিয়ে দিলেন, “তৃণমূলের চোর-জোচ্চোর পাণ্ডাদের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ!” রাজ্য সভাপতির এই একটিমাত্র হাড়হিম করা হুঙ্কারে দলবদলু ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-কর্মীদের সমস্ত আশায় এক লহমায় ঠান্ডা জল পড়ে গেল। তৃণমূলকে তীব্র আক্রমণ জানিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট বলেন, “তৃণমূল সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এরা মানুষের ভোট লুট করে, সাধারণ মানুষের ওপর অত্যাচার আর গুন্ডামি করে এতদিন বাংলার বুকে রাজত্ব করেছে। কিন্তু এবার সাধারণ মানুষ এদের চিনে নিয়েছে।” রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বাংলায় পরিবর্তনের হাওয়া বুঝতেই তৃণমূলের একটা বড় অংশ তলে তলে নিজেদের পিঠ বাঁচাতে বিজেপিতে ঢোকার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। কিন্তু শমীকবাবুর এই মারকুটে বার্তার পর সেই সমস্ত চোর নেতাদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ।

বিজেপি স্পষ্ট করে দিয়েছে, কোনো অবস্থাতেই তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা বা কর্মীকে পদ্ম শিবিরে জায়গা দিয়ে গঙ্গাজলে ধুয়ে পবিত্র করা হবে না।একদিকে যখন শিক্ষক নিয়োগ, রেশন ও আবাসের কালো টাকা হজম করে তৃণমূলের ভেতরে তীব্র ক্ষোভ আর ভাঙন দেখা দিচ্ছে, ঠিক তখনই বিজেপির এই ‘নো-এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দেওয়া তৃণমূল কর্মীদের ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারে ঠেলে দিল। শমীক ভট্টাচার্যের এই চরম ধাক্কার পর এবার কোন দিকে পালাবে তৃণমূলের চোরেরা?