নিউজপোল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হল বাংলার ক্রিকেটার ও উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে। মগরা থানার পুলিশ তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আগেই কলকাতা হাইকোর্টের তরফে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগকারী তরুণী একজন ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল।
জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের। অভিযোগ, সম্পর্কের শুরু থেকেই বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ তরুণীর। শুধু তাই নয়, দু’জনে একসঙ্গে বিদেশেও ঘুরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে অভিষেকের সঙ্গে তাঁর যোগাযোগ ধীরে ধীরে কমতে শুরু করে। তৈরি হয় দূরত্ব। সম্পর্ক নিয়ে সমস্যা বাড়তে থাকায় শেষ পর্যন্ত বিষয়টি পুলিশের কাছে পৌঁছয়।
চলতি বছরের ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাঁর অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মগরা থানার পুলিশ। ঘটনার গুরুত্ব খতিয়ে দেখতে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং মগরা থানায় যান বলে জানা গিয়েছে। সেখানে DSP (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার IC-র সঙ্গে আলোচনা হয়। তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। তদন্তের সময় অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিকবার গিয়েছিল পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী তরুণী। মামলাটি শুনে আদালত পুলিশকে অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেয় বলে জানা গিয়েছে। সেই নির্দেশের পরই কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ।
গ্রেপ্তারের পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন। অভিযোগের সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ ছবি তদন্তের পরই স্পষ্ট হবে। মাত্র ২৩ বছর বয়সেই বাংলা ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেছেন অভিষেক পোড়েল। উইকেটকিপার-ব্যাটার হিসেবে বাংলার অন্যতম ভরসার নাম তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি IPL-এর মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। শেষবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এরপর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে কিছুটা দূরে রয়েছেন অভিষেক। বেঙ্গল টি-টোয়েন্টি লিগেও তাঁকে দেখা যায়নি।
ভারতীয় দলের হয়ে এখনও অভিষেকের অভিষেক হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের কারণে ভবিষ্যতে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে পারেন এমন ক্রিকেটারদের তালিকায় তাঁর নাম বারবার উঠে এসেছে। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এবং গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে অভিযোগ প্রমাণিত হলে জানা যাবে অভিষেক পোড়েল কি আদৌ দোষী কি না। মামলার তদন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশেই নির্ধারিত হবে এই অভিযোগের আইনি
