Shamik Bhattacharya 2026 election statement:ইডি-সিবিআই লাগবে না, মানুষই তৃণমূলকে ছুড়ে ফেলবে! ২০২৬-এ ‘তৃণমূলের বিসর্জন’-এর বার্তা শমীক ভট্টাচার্যের

রাজনীতি রাজ্য

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। শনিবার বিজেপি যুব মোর্চার এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya 2026 election statement)। মানুষের ওপর আস্থা ও বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলই ছিল তাঁর বক্তব্যের মূল সুর।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/01/india-cms-03-lvm3m5-operation-sindur-2-launch/

শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya 2026 election statement) বলেন, “বাংলায় তৃণমূলকে সরাতে কোনও ইডি, সিবিআই বা কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। বাংলার মানুষই এবার তৃণমূলকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলবে। মানুষ পরিবর্তন চায়, মুক্তি চায়। তারা মনস্থির করে ফেলেছে— ২০২৬ সালেই তৃণমূলের বিসর্জন হবে।”

তিনি আরও বলেন, “বিজেপি কোনও কেন্দ্রীয় সংস্থা বা প্রশাসনিক শক্তির ভরসায় রাজনীতি করে না। বিজেপির শক্তি হল মানুষ। আমরা মানুষের ভালোবাসা, মানুষের আস্থার ওপর দাঁড়িয়ে রাজনীতি করি।”

বিরোধীদের অভিযোগ, বিজেপি নাকি ক্ষমতা দখলের জন্য ইডি, সিবিআই বা রাজ্যপালকে ব্যবহার করে— সেই অভিযোগের জবাবও দেন শমীক। তাঁর দাবি, “কোনও কমিশন, কোনও সংস্থা নয়— বাংলার মানুষই এবার তৃণমূলকে বিদায় দেবে।”

বর্তমানে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপির দাবি, এই প্রক্রিয়া শুরু হলে এক কোটিরও বেশি ‘অবৈধ ভোটার’-এর নাম বাদ পড়বে। এই প্রসঙ্গেও রাজ্য বিজেপি সভাপতি বলেন, “কবে কমিশন এসআইআর করবে, তার জন্য বিজেপি বসে নেই। ৩৫৫ বা ৩৫৬ ধারা নয়, কোনও রাজ্যপালের প্রয়োজন নেই। বাংলার মানুষই এবার তৃণমূলকে সরিয়ে দেবে।”

রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে বলেন, পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজে দেশে এক নম্বর। কিন্তু আসলে এটা লজ্জার বিষয়। রাজ্যের এমন অবস্থা যে মানুষ এখন ১০০ দিনের কাজের অপেক্ষায় দিন গুনছে। কোনও শিল্প নেই, কোনও কর্মসংস্থান নেই, উন্নয়ন থমকে গেছে। আমরা এখন নৈরাজ্যের রাজ্যে বাস করছি।”

তাঁর অভিযোগ, “তৃণমূল সরকারের দুর্নীতি আজ সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে— শিক্ষা, চাকরি, এমনকি কেন্দ্রীয় প্রকল্পেও দুর্নীতির গন্ধ। মানুষ এখন আর সহ্য করতে পারছে না। তারা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিজেপি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শমীক ভট্টাচার্যের কথায়, “২০২৬ সালের নির্বাচন হবে বাংলার ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। এই লড়াই ন্যায়ের, এই লড়াই মানুষের মুক্তির। আমরা কোনও সংস্থার ভরসায় নই, আমরা মানুষের ভরসায়। তাই কোনও ইডি-সিবিআই নয়— বাংলার মানুষই তৃণমূলকে বিদায় দেবে।”