নিউজ পোল ব্যুরো: জীবনে বড় হতে গেলে স্বপ্ন দেখতে হয়। বড় স্বপ্ন থাকলে তবেই জীবনে সাফল্য আসে, একথা অনেকেই বলেন। কিন্তু স্বপ্ন দেখা অনেকসময়ই থমকে যায় দারিদ্র্যতা, কটাক্ষ এবং বিদ্রুপের কবলে পড়ে। অনেকেই নিজের মনোবল হারিয়ে ফেলে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যেতে থাকে। কিন্তু এইসব বিদ্রুপের জবাব দিতে গেলে একমাত্র অস্ত্র নিজের লক্ষ্যে স্থির থেকে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়। সেই কথাই আবারও প্রমাণ করলেন গুজরাটের এক সাধারণ কামার পরিবারের ছেলে স্মিত পাঞ্চাল (Smit Panchal)।
আরও পড়ুন: victory sign selfie cyber risk:সেলফি থেকেই বিপদ! আঙুলের ছাপ হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা
গুজরাটের আহমেদাবাদবাসী স্মিতের (Smit Panchal) ছোট থেকেই স্বপ্ন ছিল আই আইএএস অফিসার হওয়ার। সেখানকার এল.ডি. আর্টস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি। তবে তাঁর পরিবারে ছিল অর্থাভাব। বাবা পেশায় কামার, তাই নিজের স্বপ্নপূরণের জন্য কোচিং নেওয়ার সামর্থ্য ছিলনা তাঁর। খুড়তুতো ভাইয়ের সাহায্যে ইউপিএসসি পরীক্ষার প্রথম বসেন তিনি। কিন্তু প্রিলিমস ক্লিয়ার না হওয়ায় নিজের বাড়িতেই ফিরে আসেন।
এরপর তিনি একটি বেসরকারি কোচিং সেন্টারের ফ্রন্ট ডেস্কে কাজ নেন। তাঁর লক্ষ্য হয়ে ওঠে ৫০,০০০ টাকা উপার্জন করা। কয়েক মাস পর নিজের উপার্জনের টাকা দিয়ে দিল্লিতে কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিতে শুরু করেন স্মিত। এই সময় অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয় তাঁকে। কেউ কেউ বলে এতবার পরীক্ষা দিয়েও ইন্টারভিউয়ের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব নয় তাঁর পক্ষে।
সব বিদ্রুপের জবাব তিনি তুলে রেখেছিলেন সেই সময়। এরপর ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষায় ৩০তম র্যাঙ্ক (AIR) অর্জন করে একজন আইএএস (IAS) অফিসার হয়ে সকলকে তিনি চুপ করিয়ে দিয়েছেন। তাঁর এই সাফল্য আবারও প্রমাণ করে দেয় কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় অসম্ভবকে সম্ভব করতে পারে। এটাই একমাত্র যেকোনো স্বপ্নপূরণের চাবিকাঠি। স্মিত পাঞ্চালের জীবনের এই অধ্যায় আজকের দিনে হাজার হাজার ছেলেমেয়েকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে, তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
