Butter Capital: দেশের এই শহরেই মাখন তৈরি হয় প্রাচীন পদ্ধতিতে, জানেন ‘মাখনের রাজধানী’ কোথায়?

অন্যান্য অফবিট

নিউজ পোল ব্যুরো: মাখনের গুরুত্ব আমাদের জীবনে সেই প্রাচীনকাল থেকেই। শরীরের পুষ্টির ঘাটতি মেটাতে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে মাখনের অপরিহার্যতা অসীম। শুধুমাত্র মানবজীবনে নয়, পৌরাণিক কাহিনিতেও মাখনের বিশেষ উল্লেখ পাওয়া যায়। গোপাল ঠাকুরের মাখন (Butter) প্রীতির কথা কেই না জানে! আর বর্তমান জীবনে আমাদের বেশিরভাগ মানুষেরই সকাল শুরু হয় মাখন দিয়ে। মাখনের টোস্ট, রান্নায় স্বাদ বৃদ্ধিতে মাখনের ব্যবহার, আরও কত কি! তবে জানেন কি আমাদের দেশেই এমন এক শহর আছে যাকে মাখনের রাজধানী বলে?

আরও পড়ুন: Phuchka: বিদেশেও জনপ্রিয় ফুচকা, জানেন সেখানে কোন নামে ডাকা হয় বাঙালির এই প্রিয় খাবারকে?

দক্ষিণ ভারতে তামিলনাড়ুর তিরুপতি জেলার উথুকুলি নামের শহরকেই মাখনের রাজধানী (Butter Capital) বলা হয়। তবে এখানে মাখন শুধুমাত্র খাবার নয়, এটি এখানকার ঐতিহ্য। এখানে এখনও পর্যন্ত প্রাচীন পদ্ধতিতে দুগ্ধমন্থনের মাধ্যমেই তৈরি হয় মাখন। দুধ ফুটিয়ে তার থেকে ক্রিম তুলে নিয়ে তাকে কাঠের একটি দণ্ডের সাহায্যে বারবার ঘুরিয়ে প্রস্তুত করা হয় এই মাখন। বোঝাই যাচ্ছে সেই কারণেই এর স্বাদও অনন্য এবং বাজার চলতি মাখনের থেকে বেশ নরম ও মসৃণ।

উথুকুলিতে তৈরি মাখনের একটি নিজস্ব পরিচয় আছে। এর রঙও সাধারণ দোকানে বিক্রি হয় মাখনের থেকে অন্যরকম হয়। স্থানীয় ভাষায় একে বলা হয় ‘উথুকুলি ভেন্নাই’। কোনরকম প্রিজারভেটিভ ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে এটি অনেকদিন ভাল থাকে। তবে এখানে মাখন তৈরি হয় কম পরিমাণে। কারণ বেশি পরিমাণে তৈরি করতে গিয়ে মাখনের গুণগত মানের সাথে কোনো আপোস করতে চান না এখানকার মানুষ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole