Lakshmi Puja: ফোনে ক্লিক না ঠেলাঠেলির বাজার, কোথায় আসল পুজোর আনন্দ?

নিউজ পোল ব্যুরো: লক্ষ্মীপুজো (Lakshmi Puja) মানেই শুধু প্রতিমা, ফলমূল আর পুরোহিত (Priest) ঠিক করা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রীতি-নীতি (Rituals)। প্রত্যেক পুজোর আলাদা আলাদা আচার আছে। সেই অনুযায়ী পুরোহিতের কাছ থেকে ‘দশকর্মার ফর্দ’ নিয়ে দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কেনা রীতিমতো সময়সাপেক্ষ কাজ। আগে বাজারে যেতে হত আলাদা করে কোথাও কাগজের মালা, কোথাও […]

Continue Reading

Durga Immersion: মুসলমানদের লন্ঠনে দেবী দুর্গার বিসর্জন।

শ্যামল নন্দী: মুসলিম সম্প্রদায়ের লোকেরা লন্ঠনের আলো জ্বালায় তারপরে দেবী দুর্গার বিসর্জন হয়(Durga Immersion)। মালদার পাহাড়পুর চণ্ডীমণ্ডপে চাঁচল রাজপরিবারের দুর্গাপুজো। যেখানে মা চণ্ডী রূপে পূজিত হন। এখানে দেবী দশভুজা নয় চতুর্ভুজা। রাজা আর নেই। নেই রাজ্যপাট। তবুও এলাকাবাসীর উদ্যোগে এখনও নিয়ম মেনে ধুমধাম করে হয়ে আসছে দুর্গা পুজো। রাজার দুর্গাপুজোয় রয়েছে বেশ কিছু ঐতিহ্য এবং […]

Continue Reading

Durga Puja Festival : দশমীর সিঁদুর খেলায় শাড়িতে লেগেছে দাগ? ঘরোয়া টিপসেই মিলবে সমাধান

নিউজ পোল ব্যুরো:দুর্গাপুজোর (Durga Puja Festival) চারদিন ভরপুর আনন্দে কাটানোর পর আসে বিজয়া দশমী (Bijoya Dashami)। এদিন দেবী দুর্গাকে বরণ করে, শুরু হয় আনন্দঘন সিঁদুরখেলা (Sindoor Khela Tradition)। লাল সিঁদুর মাখামাখিতে মেতে ওঠেন সকলে। কিন্তু এই আনন্দের মাঝেই যদি সাধের শাড়িতে লেগে যায় সিঁদুরের (Sindoor Stain on Saree) দাগ, তখনই দুশ্চিন্তার ভাঁজ পড়ে কপালে। বিশেষ […]

Continue Reading

Durga Puja 2025: বেলুড় মঠে কুমারী পূজা, হাজার ভক্তের ভিড়ে অষ্টমীর পবিত্র সাধনা

নিউজ পোল ব্যুরো: বেলুড় মঠে (Belur Math) দুর্গাপুজোর (Durga Puja 2025) অন্যতম প্রধান আকর্ষণ হল কুমারী পুজো (Kumari Puja)। এই বিশেষ পূজা শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং মাতৃভাব (Motherhood Spirit) উপলব্ধির এক অনন্য সাধনা। শ্রী রামকৃষ্ণ (Ramakrishna) নিজে বলেছিলেন, মাতৃভাবই সর্বাধিক শুদ্ধ ভাবনা। কুমারীর মধ্যে দেবীর প্রতিচ্ছবি উপলব্ধি করা এবং তাকে জননী রূপে পূজা […]

Continue Reading

Vidyasagar : বিদ্যাসাগরের ভাগ্য সারা জীবন বিরূপ

কেউ বেশিদিন তাঁর (Vidyasagar)সঙ্গে সঙ্গ দেয়নি। এমনকি ভাগ্যও না। তবু অদম্য এই মানুষটিকে রোখা যায়নি। সারা জীবন শুধু লড়ে গেছেন। ঈশ্বরচন্দ্রের বয়স ১১ ডিরোজিও মারা গেলেন, বয়স যখন ১৩ রামমোহন রায় মারা গেলেন। রবীন্দ্রনাথ এই বিদ্যাসাগর (Vidyasagar) সম্পর্কে বলেছেন। “বাঙালি গড়তে গিয়ে বিধাতা যে কী করে একটা ঈশ্বরচন্দ্র বানিয়ে ফেললেন সেটা অতীব আশ্চর্যের।” এমন একজনের […]

Continue Reading

Durga Puja in London : সপ্তম বর্ষে আড্ডার পুজো! লন্ডনে চায়ের দোকান থিমে বাঙালির মহামিলন

নিউজ পোল ব্যুরো: দূরদেশে থেকেও বাঙালির হৃদয়ে দুর্গাপুজো (Durga Puja in London) মানে শুধু ধর্মীয় রীতি নয়, বরং এক বিশাল সাংস্কৃতিক উৎসব (cultural festival)। কলকাতার ভিড় কিংবা কাশবনের হাওয়া এখানে নেই ঠিকই, কিন্তু ঢাকের শব্দ, মণ্ডপের আলো আর পরিচিত মুখের হাসি মিলিয়ে লন্ডনের বুকে তৈরি হয় এক টুকরো বাংলা। প্রবাসী বাঙালির (Bengali diaspora) কাছে এই […]

Continue Reading

Panchamukhi : লন্ডনের বাতাসে গাঁথা বাঙালি নস্টালজিয়া! জানুন পঞ্চমুখীর বিশবর্ষের যাত্রা

সুমনা আদক, লন্ডন : ২০০৬ সালের এক শরতের দুপুরে, হ্যারোর এক অচেনা ঘরে কয়েকজন স্বপ্নবাজ বাঙালি মিলেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই দেশ থেকে বহু দূরে থেকেও যেন ভারতীয় সংস্কৃতির স্পন্দন জাগ্রত থাকে, সন্তানরা যেন ‘আপন ঘর’-এর আলো-ছায়া ভুলে না যায়। সেই দিনই জন্ম নিল পঞ্চমুখী(Panchamukhi)। নামের ভেতর যেমন বহুমুখী ভাবনার ইঙ্গিত, তেমনি কাজের মধ্যেও ছিল ঐতিহ্য […]

Continue Reading

Durga Puja 2025:লন্ডনের আকাশে বাজে ঢাক, ডক্টরদের উদ্যোগে প্রবাসে দুর্গাপুজো

সুমনা আদক, লন্ডন: শরৎ মানেই দুর্গাপুজো (Durga Puja 2025)। কলকাতার অলিগলি থেকে শুরু করে মফস্বল, ঢাকের তাল (Dhak Beats), ধূপের ধোঁয়া (Incense Smoke) আর ভোগের সুবাস (Bhog Prasad) ছড়িয়ে পড়ে উৎসবের আবহে। সেই আবেগ আর আমেজ আটকে নেই কেবল বাংলার মাটিতে, পৌঁছে গেছে বিদেশে। হাজার মাইল দূরে লন্ডনের (London) বুকে আজও একই রঙ, একই আবেগ […]

Continue Reading

Puja Special 2025: অন্নভোগ নয়, লুচি-মিষ্টিতেই দেবী সন্তুষ্ট, দাঁ বাড়ির দুর্গাপুজো

নিউজ পোল ব্যুরো: ১৮৩৫ সালে (Gun Business in Kolkata) শহর কলকাতায় বন্দুকের ব্যবসা শুরু করেছিলেন নরসিংহচন্দ্র দাঁ। ধীরে ধীরে তাঁর এই ব্যবসা বিদেশি বন্দুক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে যায় এবং ক্রমশ ফুলেফেঁপে ওঠে। ১৮৫৭ সালের (Sepoy Mutiny) মহাবিদ্রোহের পর দাঁ পরিবারের ব্যবসা আরও সমৃদ্ধ হয়। সেই সময় নরসিংহ ঠিক করেন, জোড়াসাঁকোর বাড়ি—বর্তমান ২২এ বিবেকানন্দ রোডে […]

Continue Reading

Durga Puja Festival : মেলবোর্নে দুর্গাপুজোয় পুরোহিতের আসনে ড. মধুমতী, প্রবাসে নতুন দিশা দেখালেন মহিলা পুরোহিত

নিউজ পোল ব্যুরো: দুর্গাপূজা আজ আর শুধু ধর্মীয় আচার বা দেবীর আরাধনা নয়, বরং এক সাংস্কৃতিক উৎসব (Durga Puja Festival) যা বাঙালি সমাজকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। সাধারণত এই আচার-অনুষ্ঠান পুরুষ ব্রাহ্মণ পুরোহিতরাই সম্পন্ন করে থাকেন। সংস্কৃত মন্ত্রপাঠ, বৈদিক নিয়ম মেনে পাঁচদিন ধরে দেবীর পূজা এই চিত্র বহু যুগ ধরে চলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দৃশ্যপট বদলাচ্ছে। […]

Continue Reading