নাগরিক পরিষেবা বেহাল, বসিরহাটে পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন

নিউজপোল ব্যুরো:  বসিরহাট পৌরসভার বেহাল নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। মঙ্গলবার বসিরহাট পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসিরহাট পৌরসভা কোনো প্রতিনিধি নেই। এর ফলে জল, রাস্তাঘাট, একাধিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পৌর এলাকার উন্নয়নমূলক কাজও প্রায় বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। উল্লেখ্য, […]

Continue Reading

নিজের ছেড়ে যাওয়া আসনেই ফিরছেন কোয়েল? বিজেপির টিকিটে রাজ্যসভায় লড়ার জল্পনা

নিউজপোল ব্যুরো: কোয়েল মল্লিককে ঘিরে ফের তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। অভিনেত্রীর ইস্তফায় খালি হওয়া রাজ্যসভার আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এই ভোটকে ঘিরেই রাজনৈতিক মহলে কানাঘুষো, নিজের ছেড়ে যাওয়া আসনে কি ফের প্রার্থী হতে পারেন কোয়েল? তবে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোয়েলের নাম […]

Continue Reading

Political Violence: একাধিক জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

নিউজপোল ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। মালদা, নৈহাটি ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পৃথক ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই নিয়ে তৃনমূলের পক্ষ থেকে কোন মন্তব্য জানায়নি। মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিজেপি নেতা মিলন ঘোষ-সহ পাঁচ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে […]

Continue Reading

পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই আবহাওয়ায় বদল! সাগরে শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ, ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপের সম্ভাবনা—ভিজবে কলকাতা সহ একাধিক জেলা

নিউজপোল ব্যুরো: পুজোর কাউন্টডাউন শুরু হতেই ফের আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত! বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশন এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়তে শুরু করলে ২২ সেপ্টেম্বর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে […]

Continue Reading

পাশের ঘরে ছেলে-বৌমা, নিজের ঘরে মিতালীর রহস্যমৃত্যু! ফুলিয়ায় আতঙ্ক

নিউজপোল ব্যুরো: নদিয়ার ফুলিয়ায় গভীর রাতে এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মিতালী বিশ্বাস। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর, ভুতের মেলার পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে নিজের ঘরেই একা ছিলেন মিতালীদেবী। পাশের ঘরে ছিলেন তাঁর ছেলে ও বৌমা। গভীর রাতে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে তাঁকে নিথর অবস্থায় দেখতে […]

Continue Reading

প্রকল্পের টাকা না পেয়ে ক্ষোভ, চাটরায় বিডিও অফিসের সামনে মহিলাদের পথ অবরোধ

নিউজপোল ব্যুরো: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাটরা বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন আগে প্রকল্পের জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে একবারও টাকা জমা পড়েনি। বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় তাঁরা প্রয়োজনীয় নথিপত্র […]

Continue Reading

বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ, হাড়োয়ায় ১৯ বছরের বধূকে ঘিরে চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ১৯ বছরের এক বধূর রহস্যজনক পরিণতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর গ্রামের পূর্বপাড়ার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার দেউলী মালিয়াড়ি গ্রামের শরিফা খাতুনের সঙ্গে মাজমপুরের বাসিন্দা শুকুর আলী লস্করের বিয়ে হয়েছিল। তাঁদের একটি ১৮ মাসের পুত্রসন্তান রয়েছে। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই […]

Continue Reading

গালিফ স্ট্রিটের সখের হাটে বেআইনি পোষ্য বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিউজপোল ব্যুরো: শতাব্দীপ্রাচীন কলকাতার গালিফ স্ট্রিটের সখের হাটে এবার বেআইনি পোষ্য বিক্রিতে লাগাম। পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বেআইনিভাবে বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেওয়ার পর রবিবার থেকেই তা কার্যকর করার কথা ছিল। সেই মতো এদিন সকাল থেকে গালিফ স্ট্রিটের সখের হাটে নজরদারি চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দফতরের আধিকারিকরা। […]

Continue Reading

প্রাক্তন বিধায়কের বাড়ি ও পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, উত্তপ্ত বিজয়গড়

নিউজপোল ব্যুরো: কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড় এলাকায় রাতের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ প্রায় একশো জনের একটি দল যাদবপুরের প্রাক্তন বিধায়ক দেবব্রত (মলয়) মজুমদারের বাড়িতে হামলা চালায়। তাদের দাবি, বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি শারীরিক হামলাও চালানো হয়। তৃণমূলের আরও অভিযোগ, হামলার প্রতিবাদ করতে এবং পরিস্থিতি সামাল দিতে এলাকার সাধারণ মানুষ […]

Continue Reading

‘সমাজবিরোধীদের নিয়ে রাজনীতি’, তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

নিউজপোল ব্যুরো: মন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহারে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সাগরদিঘির পাশে ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তিনি। তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, “সমাজবিরোধীদের নিয়ে এতদিন রাজনীতি করত তৃণমূল কংগ্রেস। মানুষ সুযোগ পেতেই তাদের হারিয়ে দিয়েছে। এখনও সমাজবিরোধীদের নিয়ে […]

Continue Reading