Kolkata : রাতের আগুনে পুড়ে ছাই রামগড় বাজার! বাঘাযতীনে ভস্মীভূত ৪০টিরও বেশি দোকান, ক্ষতির অঙ্ক লক্ষাধিক

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার গভীর রাতে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডে কেঁপে উঠল কলকাতা (Kolkata Fire)। বাঘাযতীনের রামগড় বাজারে (Bagajatin Ramgarh Bazar) ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান। প্রায় চল্লিশ বছর আগে গড়ে ওঠা এই বাজারে আগুন লাগার ঘটনায় অন্তত ৪০টিরও বেশি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে […]

Continue Reading

Mamata Banerjee: ঐক্যই একমাত্র পথ! ‘ধ্বংসের খেলার বিরুদ্ধে লড়াই’-এর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ পোল ব্যুরো: রাজ্যে সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ সম্প্রীতি রক্ষা ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে এই দিনটি রাজ্যে সামাজিক একতা ও শান্তি বজায় রাখার বার্তা বহন করে। এবারও সংহতি দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা […]

Continue Reading

Kolkata: ফের অগ্নিকাণ্ড আনন্দপুরের গুলশন কলোনিতে, ব্যাপক ক্ষতি গুদামে, চলছে আগুন নেভানোর কাজ

নিউজ পোল ব্যুরো: আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আনন্দপুরের (Kolkata) গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০টার দিকে কলোনির (Kolkata) একটি রঙের গুদামে আগুন লাগে। গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। লেলিহান শিখায় পুরো গুদাম ঢেকে যায় এবং কালো ধোঁয়ায় এলাকা ঢাকা পড়ে। পাশের নির্মীয়মাণ আবাসনের দেওয়ালও আগুনে কালো হয়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক […]

Continue Reading

Sujay Krishna Bhadra: শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর ‘কালীঘাটের কাকু’র, হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে তাঁকে

নিউজ পোল ব্যুরো: রাজনীতির জটিল কোণ থেকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) বিচারপতি শুভ্রা ঘোষের একাধিক শর্তসাপেক্ষে দেওয়া জামিনে তিনি সিবিআইয়ের (CBI) নিয়োগ দুর্নীতি মামলায় মুক্তি পেলেন। এর আগে রাষ্ট্রীয় তদন্ত সংস্থা ইডির মামলায়ও জামিন পেয়েছিলেন তিনি, যা রাজনীতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। […]

Continue Reading

Humayun Kabir: ‘আর কোনো সম্পর্ক থাকবে না’, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল, জানালেন ফিরহাদ

নিউজ পোল ব্যুরো: ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) অবশেষে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস (TMC)। দীর্ঘদিন ধরেই তার মন্তব্য ও রাজনৈতিক আচরণ নিয়ে দলের অন্দরে অসন্তোষ তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার সকালে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে তৃণমূল কংগ্রেস […]

Continue Reading

IndiGo: যাত্রী দুর্ভোগ চরমে! দেশজুড়ে ইন্ডিগোর উড়ান বাতিল, একাধিক বিমানবন্দরে উত্তেজনা

নিউজ পোল ব্যুরো: সারা দেশে ইন্ডিগো (IndiGo) এয়ারলাইন্সের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরপর দু’দিনের গুরুতর প্রযুক্তিগত ও অপারেশনাল সমস্যার পর বৃহস্পতিবারও বহু উড়ান বাতিল ও দেরিতে ছাড়ে। এর ফলে বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। লম্বা সময় অপেক্ষা, বারবার উড়ান সময় বদল এবং শেষ মুহূর্তে বাতিলের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েকটি বিমানবন্দরে রীতিমতো বিক্ষোভ […]

Continue Reading

TET: প্রাথমিকের ৩২ হাজার নিয়োগ বহাল, ডিভিশন বেঞ্চে রায় বদল, তবে দুর্নীতি তদন্ত চলবে

নিউজ পোল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এক গুরুত্বপূর্ণ বিতর্কে অবশেষে স্বস্তির হাওয়া বইল প্রাথমিকের (TET) ৩২ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় উত্তীর্ণদের মধ্যে। প্রায় এক দশক ধরে আইনি জটিলতায় আটকে থাকা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে বুধবার হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই নিয়োগ আর বাতিল হচ্ছে না। ফলে ২০১৪ সালের টেটের […]

Continue Reading

TET: রায় ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা! ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়ের দিকে নজর সকলের

নিউজ পোল ব্যুরো: করোনার পর থেকে নানা নিয়োগ জটিলতার মাঝে আজ প্রাথমিক শিক্ষার (TET) ৩২ হাজার চাকরি মামলার রায়কে ঘিরে (Recruitment Scam) রাজ্যের শিক্ষাঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার পর অবশেষে বুধবার দুপুর দু’টোয় কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) এই মামলার রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে আদালত চত্বর কার্যত […]

Continue Reading

RG Kar Case: আরজি কর মামলায় নাটকীয় মোড়, অভিযোগকারী আখতার আলির বিরুদ্ধেই CBI-এর চার্জশিট

নিউজ পোল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Case) আর্থিক অনিয়মের তদন্তে নতুন দফার চাঞ্চল্য। প্রতিষ্ঠানের প্রাক্তন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (নন–মেডিক্যাল) আখতার আলি (Akhtar Ali), যিনি একসময় দুর্নীতির অভিযোগ করে তদন্তের সূচনা ঘটিয়েছিলেন, এখন সেই মামলায়ই অভিযুক্ত হিসেবে উঠে এলেন। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই (CBI) আদালতে তার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সংস্থার দাবি, […]

Continue Reading

Jhargram: বালি পাচারে ফের তৎপর ED, ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে সাতসকালে তল্লাশি

নিউজ পোল ব্যুরো: বালি পাচার কাণ্ডে কড়া হাতে অভিযান চালাতে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মাসের প্রথম দিনে সকাল সাতটায় ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ অভিযান শুরু করে ED–এর দল। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান তৈরি করে অবৈধভাবে বালি তোলা এবং বিক্রির অভিযোগ রয়েছে। আরও পড়ুন: Tax Bill: […]

Continue Reading