Mamata Banerjee: রাজভবনে মমতা-বোস বৈঠক! দীর্ঘ আলোচনার পর কী জানালেন মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

নিউজ পোল ব্যুরো: রাজ্যপালের পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন তিনি, তবে এখনও কলকাতাতেই (Kolkata) রয়েছেন। আগামী বুধবার শহর ছাড়ার আগে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, বোসকে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে অন্যায় আচরণ করেছে। রাজ্যপালের পদত্যাগের পর […]

Continue Reading

Abhishek Banerjee: অভিষেকের বিশেষ অনুরোধ! অবশেষে ধরনা তুলে নিলেন মমতা, নবান্নে ফেরার আগে বড় বার্তা

নিউজ পোল ব্যুরো: গত শুক্রবার থেকে এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। ধর্মতলায় ধরনা মঞ্চে টানা অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েক দিন ধরে তিনি মঞ্চেই অবস্থান করছেন। তাঁর সঙ্গে রয়েছেন দলের বিধায়ক, সাংসদ, নেতা ও কর্মীরাও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও […]

Continue Reading

Howrah: গরম পড়ার আগেই জলের হাহাকার! হাওড়া–হুগলির একাধিক এলাকায় তীব্র জলসঙ্কট

নিউজ পোল ব্যুরো: মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই গরম পুরোপুরি শুরু না হলেও হাওড়া ও হুগলি জেলার একাধিক এলাকায় ইতিমধ্যেই দেখা দিয়েছে ভা তীব্র পানীয় জলের সংকট। ভূগর্ভস্থ জলের স্তর দ্রুত নেমে যাওয়ায় বহু জায়গায় ডিপ টিউবওয়েল থেকে পর্যাপ্ত জল উঠছে না। কোথাও পাইপলাইনের জলের প্রবাহ কমে সরু হয়ে পড়ছে, আবার কোথাও টিউবওয়েল থেকেও ঠিকমতো জল […]

Continue Reading

Mamata Banerjee : ভোটার তালিকা বিতর্কে অভিনব প্রতিবাদ, মেট্রো চ্যানেলে ক্যানভাসে বার্তা মমতার

নিউজ পোল ব্যুরো: ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চে পঞ্চম দিনেও আন্দোলনের তাপ কমেনি। বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে সরব হয়ে এবার রং-তুলি হাতে প্রতিবাদের নতুন ভাষা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর ইস্যুতে (SIR) তার এই অভিনব প্রতিবাদ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। মঙ্গলবার দুপুরে ধরনা মঞ্চেই একটি ক্যানভাসে ছবি […]

Continue Reading

Gyanesh Kumar : বাংলার ভোট কবে, কত দফায়? গুরুত্বপূর্ণ বার্তা নির্বাচন কমিশনের

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। কত দফায় ভোট হবে, কবে থেকে শুরু হবে ভোটগ্রহণ—এই প্রশ্ন এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের (Election Commission of India) দুই দিনের বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্য নির্বাচন কমিশনার […]

Continue Reading

President Droupadi Murmu : রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙা হয়নি! কেন্দ্রকে নথি-সহ রিপোর্ট পাঠাল নবান্ন

নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রপতির রাজ্য সফরকে ঘিরে ওঠা প্রোটোকল বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে রাজ্য সরকার জানিয়েছে, রাষ্ট্রপতির সফরে কোনও ধরনের প্রোটোকল লঙ্ঘন (Protocol Violation) হয়নি। প্রামাণ্য নথি ও ঘটনাক্রম তুলে ধরে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গত শনিবার রাষ্ট্রপতি […]

Continue Reading

Mamata Banerjee: আগে নিজের চেয়ার বাঁচান! জ্ঞানেশ কুমারকে কড়া বার্তা মমতার

নিউজ পোল ব্যুরো: বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যে এসে প্রশাসনিক বৈঠক করার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, রাজ্যের পুলিশ ও প্রশাসনের কর্তাদের বৈঠকে হুমকি দিয়েছেন সিইসি। […]

Continue Reading

Weather Update : ফাল্গুনের শেষে আবহাওয়ার বড় বদল! ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া প্রভাবে বৃষ্টির সতর্কতা রাজ্যে

নিউজ পোল ব্যুরো: ফাল্গুনের শেষ লগ্নে এসে আচমকাই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ (Weather Update)। মঙ্গলবারের লেটেস্ট আপডেট অনুযায়ী রাজ্যের আকাশে সক্রিয় হয়েছে একাধিক আবহাওয়া-জনিত সিস্টেম, যার জেরে আগামী কয়েকদিন ভিজতে পারে রাজ্যের বিস্তীর্ণ অংশ (Weather Update)। আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে তৈরি হয়েছে অনুকূল পরিস্থিতি। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় […]

Continue Reading

Abhishek Banerjee: ‘দিদিকে বলব, শরীর খারাপ করবেন না!’ ধরনা তোলার আর্জি নিয়ে মমতার মঞ্চে অভিষেক

নিজস্ব প্রতিনিধি: এসআইআরে (SIR) তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা আবারও দিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় গত তিন দিন ধরে চলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা মঞ্চ থেকেই বারবার এই দাবির কথা তুলে ধরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারও তিনি স্পষ্ট করে বলেন, “যতদিন […]

Continue Reading

Mamata Banerjee: ধরনার মাঝেই ধুন্ধুমার! চত্বরে লিফলেট ছড়ানোর অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

নিউজ পোল ব্যুরো: ধর্না কর্মসূচির চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ধর্নামঞ্চের আশেপাশে বিজেপির পক্ষ থেকে লিফলেট বিলি করা হচ্ছে এবং এর জন্য নাকি বিভিন্ন এজেন্সির সাহায্য নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। […]

Continue Reading