অষ্টমী থেকে দশমী, পুজোর বাকি দিনগুলিতে কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দে বৃষ্টির বাধা থাকবে কি না, তা নিয়ে পুজোপ্রেমীদের মনে ছিল নানা প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহাঅষ্টমী থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। ফলে ঠাকুর দেখার পরিকল্পনা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন দর্শনার্থীরা। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সপ্তমী পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি থাকলেও অষ্টমী […]

Continue Reading

ঢাকের তালে বৃষ্টির ছন্দপতন! পঞ্চমী থেকে সপ্তমী ভিজবে বাংলা, অষ্টমী থেকে স্বস্তি

নিউজপোল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই উৎসবের রঙে মেতে উঠবে বাংলা। কোথাও শেষ মুহূর্তের মণ্ডপসজ্জা, কোথাও প্রতিমা দর্শনের প্রস্তুতি। কিন্তু পুজোর আনন্দের মাঝে আকাশের মেজাজ নিয়ে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ১৫ […]

Continue Reading

আকাশে পেঁজা তুলোর মেঘ, বাতাসে শরতের আমেজ! আগামী কয়েক দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

নিউজপোল ব্যুরো: আকাশজুড়ে সাদা মেঘের ভেলা, বাতাসে শরতের পরিচিত আবহ। প্রকৃতিতে বর্ষা বিদায়ের ইঙ্গিত স্পষ্ট হলেও বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। রাজ্যের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে গেলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী দিনগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলা […]

Continue Reading

Weather Update: উৎসবের আগে আবহাওয়ার ভোলবদল! বঙ্গোপসাগরে নিম্নচাপ, পুজোর কোন দিন বৃষ্টি হতে পারে বাংলায়?

নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দে বৃষ্টির বাধা পড়বে কি না, এখন সেই প্রশ্নই ঘুরছে অনেকের মনে। উৎসবের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে স্বস্তির খবর, সম্ভাব্য নিম্নচাপটির অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে। ফলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা কম। আলিপুর আবহাওয়া অফিসের […]

Continue Reading

মহালয়ার আগেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। এরই মধ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মহালয়ার আগে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। […]

Continue Reading

Weather Update: হঠাৎ ঝড়বৃষ্টির দাপট, কলকাতা-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা

নিউজপোল ব্যুরো:বিশ্বকর্মা পুজোর আগেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল। বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিধাননগর-সহ সল্টলেকের বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতার […]

Continue Reading