Bangladesh Election: শেষবেলায় উন্নয়নের জোয়ার! পরবর্তী সরকারের জন্য কি ‘অগ্নিপরীক্ষা’ সাজিয়ে যাচ্ছেন ইউনূস?

নিউজ পোল ব্যুরো: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে (Bangladesh Election) অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে হবে গণভোটও। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ক্ষমতা হারানোর প্রায় দেড় বছর পর এই নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ের আগেই একের পর এক […]

Continue Reading

US Bangladesh Trade Deal: সবটাই হবে লোকচক্ষুর আড়ালে! আমেরিকার সঙ্গে বাংলাদেশের ‘সিক্রেট’ চুক্তি নিয়ে বাড়ছে জল্পনা

নিউজ পোল ব্যুরো: ভারতকে টেক্কা দেওয়ার তাগিদ, না কি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবার কৌশল এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঢাকায়। জাতীয় নির্বাচনের ঠিক ৭২ ঘণ্টা আগে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বাংলাদেশ। জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর তার ঠিক তিন দিন আগে, ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই […]

Continue Reading

Muhammad Yunus: নিজের দেশকেই তোপ! ‘জালিয়াতিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ’, বললেন ইউনূস

নিউজ পোল ব্যুরো: বিশ্বসেরার তকমা যে সব সময় গর্বের হয়, তা নয় এ কথাই কার্যত অকপটে স্বীকার করলেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও রাজনৈতিক বিতর্ক। বিশেষ করে, যখন বাংলাদেশে […]

Continue Reading

Bangladesh: বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, কারণ শুধু মুস্তাফিজের বাদ পড়া নয়, রয়েছে চরম ভারত বিরোধিতাও

নিউজ পোল ব্যুরো: মহম্মদ ইউনুসের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যার প্রভাব থেকে বাদ পড়েনি দুই দেশের বাইশ গজের সম্পর্কও (India vs Bangladesh Cricket Controversy)। এই আবহের মধ্যেই বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafijur Rahaman) আইপিএলে (IPL) খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই ((BCCI)। ফিজকে এবার নিলামে নয় কোটি টাকার বেশি দর দিয়ে কিনেছিল […]

Continue Reading

Mamata Banerjee: শোকপ্রকাশ মমতার, খালেদা জিয়ার প্রয়াণে স্তব্ধ উপমহাদেশের রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) মৃত্যুতে গভীর শোকের আবহ ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশ জুড়ে। এই শোকের মুহূর্তে সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এক্স (প্রাক্তন টুইটার)-এ শোকবার্তা পোস্ট করে জানান, খালেদা জিয়ার প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে ব্যথিত ও শোকাহত। তাঁর (Mamata Banerjee) […]

Continue Reading

Muhammad Yunus: খালেদা জিয়ার প্রয়াণ এক যুগের অবসান, শোকবার্তায় শ্রদ্ধা জানালেন ইউনূস

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের আবহ। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (khaleda Zia) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় ইউনূস (Muhammad Yunus) জানান, খালেদা জিয়ার […]

Continue Reading

Bangladesh: বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাই কমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জে উত্তাল বেকবাগান

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় (Kolkata) উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে শিয়ালদহ (Sealdah) থেকে বেকবাগানে বাংলাদেশ (Bangladesh) ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। সকাল প্রায় ১১টা নাগাদ শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, […]

Continue Reading

Sheikh Hasina: হাসিনার বক্তব্য প্রকাশ করলেই শাস্তি, বাংলাদেশে সংবাদমাধ্যমকে সরাসরি হুঁশিয়ারি

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) সংবাদমাধ্যমের স্বাধীনতা নতুন সংকটে পতিত হয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার রবিবারে সতর্ক বার্তা দিয়েছে যে, শেখ হাসিনার (Sheikh Hasina) কোনও বক্তব্য প্রকাশ করা হলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটির আদালত সম্প্রতি হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ড প্রদান করেছে। এরপরই সরকারের পক্ষ থেকে ইলেকট্রনিক্স, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার […]

Continue Reading

Sheikh Hasina: ‘উদারচেতা হাসিনার সঙ্গে প্রহসন’, ঢাকার রায়ের তীব্র নিন্দা শুভেন্দুর

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) আন্তর্জাতিক আদালতে মৃত্যুদণ্ডের রায় দেওয়াকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তীব্র হচ্ছে। সোমবার এই রায়ের পর দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে “বিচারের নামে প্রহসন” হিসেবে বর্ণনা করেছেন। প্রসঙ্গত, গোটা বিচার প্রক্রিয়ায় হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, যা আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক […]

Continue Reading

Sheikh Hasina: ইউনুসের দাবির পরিণতি? ট্রাইব্যুনালে হাসিনার মৃত্যুদণ্ড, বাংলাদেশে বাড়ছে উত্তেজনা

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে দেওয়া রায়কে ঘিরে আবারও তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এক ঐতিহাসিক রায়ে হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এমনটাই জানিয়েছে সরকারি পক্ষ। একই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই শাস্তি পেয়েছেন। তবে […]

Continue Reading