তৃণমূলের তহবিলে টান, ফাঁকা হচ্ছে পকেট? ইডির কড়া পদক্ষেপের মুখে পড়তেই ‘ঘাসফুল বাঁচাতে’ ফের কোর্টে দৌড় ঘাসফুল শিবিরের

নিউজপোল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের আইনি লড়াইয়ে নামল তৃণমূল কংগ্রেস। দলের তিনটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আংশিকভাবে সচল রাখার জন্য আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু কড়া শর্ত দিয়ে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শাসকদলের অভিযোগ, আদালতের সেই নির্দেশ থাকা সত্ত্বেও ইডি তাদের ওই তিনটি অ্যাকাউন্ট পুরোপুরি ফ্রিজ বা […]

Continue Reading

Anubrata Mondal:ঋতব্রত শিবিরে যোগের পর অনুব্রতের কার্যালয় থেকে সরল অভিষেকের ছবি, রইলেন মমতা!

নিউজ পোল ব্যুরো:শিবির পরিবর্তনের পর রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট করলেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দেওয়ার পর এবার তাঁর বোলপুরের দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি আগের মতোই রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে […]

Continue Reading

এ তো পুরো ‘লীলাখেলা !তৃণমূলের অফিস থেকে কন্ডোমের প্যাকেট আর চাকরির খাতা উদ্ধার হতেই হাটে হাঁড়ি ভাঙল ঘাসফুলের

নিউজপোল ব্যুরো: এবার তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ও ওয়ার্ড অফিস থেকে সন্দেহজনক নথিপত্র এবং কন্ডোমের প্যাকেট উদ্ধারের দাবিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে গতকাল রাতে তালা ভেঙে ঢোকেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। সেখানে আলমারি খুলতেই চোখ কপালে ওঠে সবার। একের পর এক ফাইলের পাশাপাশি উদ্ধার হয় […]

Continue Reading

বাংলায় ফের মেগা ভোটের দামামা! রাজ্যসভার ৩ আসনে উপ-নির্বাচনের ঘোষণা কমিশনের, ওলট-পালট হতে পারে দিল্লির সমীকরণ

নিউজপোল ব্যুরো: বাংলার রাজনীতিতে ফের বড় ভোটের দামামা। তবে এবার লড়াই বিধানসভা বা লোকসভার নয়, লড়াই রাজ্যসভার তিনটি আসন ঘিরে। জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই তিনটি আসন আগে ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। তাই প্রশ্ন উঠছে, এই আসনগুলি কি আবারও তৃণমূলের ঝুলিতেই […]

Continue Reading

২১ জুলাইয়ের মেগা সভার টাকা আসবে কোথা থেকে? মমতার তৃণমূলের ৪৪০ কোটির তহবিলে হাইকোর্টের শক্ত ব্রেক! ইচ্ছেমতো টাকা তোলার দিন শেষ!

নিউজপোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (Account Freeze) মামলায় এবার আরও এক বিরাট ধাক্কা খেল কালীঘাট শিবির! লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই সামনেই আসছে দলের সবচেয়ে বড় মেগা ইভেন্ট ২১শে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশ। আর তার আগেই তৃণমূলের ৪৪০ কোটি টাকার বিপুল মূলধনের ৩টি প্রধান বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খরচে একপ্রকার শক্ত লাগাম টেনে […]

Continue Reading

বারুইপুরের পৈশাচিক কাণ্ডই কি মমতার শেষ অস্ত্র? কালীঘাটের রাস্তায় নাবালিকার বিচারের দাবিতে ধর্নায় বসে ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল।

নিউজপোল ব্যুরো: আজ সোমবার, ৬ জুলাই ২০২৬ বিকেলে মৃত কিশোরীর বিচারের দাবিতে মোমবাতি হাতে কালীঘাটের হ্যারিশ চ্যাটার্জি স্ট্রিটের ডেরা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলে পা বাড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছু দূর এগোতেই তৈরি হলো এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। নবান্নের অল-আউট নির্দেশে বিশাল পুলিশ বাহিনী মাঝরাস্তায় আটকে দিল মমতার সেই হাই-প্রোফাইল প্রতিবাদ মিছিল। […]

Continue Reading

Mamata Banerjee:বারুইপুরে যাওয়ার আগেই পুলিশি ঘেরাটোপ! ‘আমাকে নিয়ে এত ভয় কেন? নজরবন্দি করলে নোটিফিকেশন দিন’, সরব মমতা বন্দ্যোপাধ্যায়!

নিউজ পোল ব্যুরো:দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের এক নাবালিকার ধর্ষণ ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার আবহের মধ্যেই ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে তিনি বাড়ি থেকে রওনা দেওয়ার আগেই তাঁর বাসভবন ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা […]

Continue Reading

ঘাসফুল কি এবার হাতছাড়া? নির্বাচন কমিশনে ঋতব্রতের দাবি, এবার কি হারাবে ঘাসফুল প্রতীক?

নিউজপোল ব্যুরো: দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলকে ঘিরে নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। দলের নাম, প্রতীক এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে নতুন চেয়ারম্যান ও জাতীয় কর্মসমিতি নির্বাচন করা হয়েছে। সেই সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় […]

Continue Reading

২১-এর আগে মহা ধাক্কা! দুই শিবিরের কাউকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না লালবাজার

নিউজপোল ব্যুরো: ২১ জুলাই ঘিরে এবার রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন ঐতিহাসিক চমক। বহু বছর ধরে যে ধর্মতলা তৃণমূলের শহিদ দিবসের প্রধান মঞ্চ হিসেবে পরিচিত, সেই জায়গাতেই এবার সভা করার অনুমতি মিলল না। আদালতের নির্দেশের পর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। জানা গিয়েছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূলকেও […]

Continue Reading

নিয়োগ দুর্নীতির পর এবার কি তবে শ্লীলতাহানি ও তোলাবাজির মামলায় চিরতরে জেলের অন্ধ কুঠুরিতে পচতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে?

নিউজপোল ব্যুরো: নিয়োগ দুর্নীতির পর এবার জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে। অভিযোগের তালিকায় রয়েছে তোলাবাজি, শ্লীলতাহানি এবং খুনের হুমকির মতো অভিযোগ। কিন্তু কেন দীর্ঘ ৬ বছর পর হঠাৎ করে এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে থানার দোরগোড়ায় পৌঁছালেন এক নির্যাতিতা মহিলা? সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে, যখন পার্থ […]

Continue Reading