শঙ্কুদেবের প্রথম পুজোয় শুভেন্দু-সুকান্ত, উদ্বোধনের মঞ্চে উঠে এল সংস্কৃতি ও রাষ্ট্রবাদের প্রসঙ্গ

নিউজপোল ব্যুরো: কলকাতার পার্ক স্ট্রিটে দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চে উৎসবের পাশাপাশি উঠে এল রাজনৈতিক বার্তাও। সোমবার রাতে অ্যালেন পার্কে শঙ্কুদেব পণ্ডার আয়োজিত প্রথম দুর্গাপুজোর উদ্বোধন করতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। দুই বিজেপি নেতার উপস্থিতিতে সংস্কৃতি, ঐতিহ্য ও রাষ্ট্রবাদ নিয়ে বক্তব্য ঘিরে নজর কাড়ল এই আয়োজন। […]

Continue Reading

“অভয়া মামলায় বিচার হবেই, উই উইল ডু ইট!” আরজি করের মঞ্চে শুভেন্দুর বড় বার্তা, নির্যাতিতার মায়ের সামনেই দিলেন কড়া আশ্বাস!

নিউজপোল ব্যুরো: আরজি করের নির্যাতিতার পরিবারের সামনে দাঁড়িয়ে অভয়া মামলায় বিচার নিশ্চিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানালেন, দু’বছর আগের সেই ধর্ষণ-খুনের ঘটনায় বিচারপ্রক্রিয়া নিয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ‘গেরুয়া’, ‘হিন্দুত্ববাদ’ এবং সনাতন ধর্মকে অপমান করার অভিযোগ উঠলে কড়া পদক্ষেপের বার্তাও দেন […]

Continue Reading

“বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, X-Ray প্লেট আর MRI দেখালে বাড়ি থেকেই বেরোতে পারবেন না!” — SSKM-এর চিঠি নিয়ে মমতাকে কড়া বার্তা শুভেন্দুর

নিউজপোল ব্যুরো: ২০২১ সালের নন্দীগ্রাম-কাণ্ডে পায়ের চোটের পুরনো মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী SSKM হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং স্বাস্থ্য দফতরের কাছে আইনি নোটিস পাঠিয়েছেন। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়া কীভাবে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে এল, তার ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই চিঠি নিয়েই […]

Continue Reading

পুজোর আগেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর! প্রথম বছর ১৭ হাজার, পরের বছর ১৬ হাজার— কারা পাবেন এই নতুন সুবিধা?

নিউজপোল ব্যুরো: পুজোর আগে নবান্ন থেকে একসঙ্গে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তফশিলি জাতি ও উপজাতির হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের জন্য মাসিক বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেখানে ১৮০০ টাকা দেওয়া হত, অক্টোবর থেকে তা বেড়ে ৩৩০০ টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে। শুধু হস্টেল পড়ুয়ারাই নন, ছাত্রীদের জন্যও নতুন সুবিধার কথা জানানো হয়েছে। […]

Continue Reading

পুজোর আগে বড় অফার মুখ্যমন্ত্রীর, ৫০% ছাড়ে মিলবে রেশন, কারা পাবেন এই ছাড় !

নিউজপোল ব্যুরো: পুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর। উৎসবের মরশুমে রাজ্যের ২ কোটির বেশি পরিবারকে অর্ধেক দামে ময়দা, চিনি ও সুজি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল সরকার। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’-এর সুবিধা পাবেন ৮ কোটিরও বেশি মানুষ। গোটা প্রকল্পের জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ […]

Continue Reading

পা ভাঙার প্রমাণ কোথায়?’—মমতাকে ঘিরে পুরনো নন্দীগ্রাম কাণ্ডে নতুন দাবি শুভেন্দুর, সামনে এল ‘নো ফ্র্যাকচার’ রিপোর্ট

নিউজপোল ব্যুরো: ২০২১-এর নন্দীগ্রাম ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাতের ঘটনা নিয়ে ফের রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর হাতে থাকা বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের একটি রিপোর্টে পায়ে ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই দাবির ভিত্তিতেই ২০২১ সালের ঘটনাটি নিয়ে ফের তদন্তের ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে রিপোর্টটির পূর্ণাঙ্গ নথি এবং […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর হাত ধরে বক্সায় ফিরল বাঘিনির গর্জন! প্রায় তিন দশক পর জঙ্গলে ‘রয়্যাল এন্ট্রি’, ২ মাসে আরও ৩ বাঘ ছাড়ার বড় ঘোষণা

নিউজপোল ব্যুরো: পুজোর মুখে উত্তরবঙ্গের জঙ্গলে এল একেবারে রাজকীয় প্রত্যাবর্তন। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা তিন বছরের রয়্যাল বেঙ্গল বাঘিনিকে শুক্রবার বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজ়ার থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হল। পশ্চিমবঙ্গের প্রথম সংগঠিত ব্যাঘ্র পুনঃপ্রবর্তন প্রকল্পের সূচনাও হল এই কর্মসূচির হাত ধরে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বাঘিনিকে মুক্ত করা হয়। এই […]

Continue Reading

নেওটিয়া-শুভেন্দু বৈঠকে বাংলায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা! বাংলার মাটিতে আসছে একাধিক মেগা প্রকল্প

নিউজপোল ব্যুরো: বাংলায় শিল্প ও বিনিয়োগের ছবি বদলের দাবির মধ্যেই সামনে এল একের পর এক বড় কর্পোরেট পরিকল্পনা। অম্বুজা নেওটিয়া গোষ্ঠী আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সংস্থার নিজস্ব প্রকাশনাতেও পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনার কথা […]

Continue Reading

সবুজ সাথীর নাম বদলে ‘সারথি’! পড়ুয়াদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা! বাংলায় সাইকেল কারখানার প্রস্তাব, বাড়ছে অনুদান—ট্যাব নিয়েও মুখ্যমন্ত্রীর বড় বার্তা

নিউজপোল ব্যুরো: পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ায় ‘সারথী’ প্রকল্পের সূচনায় তিনি জানালেন, ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার পুরনো ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে করা হয়েছে ‘সারথী’। এর আগে নবান্ন থেকেও এই নাম পরিবর্তনের কথা জানানো হয়েছিল। প্রকল্পের সুবিধা চালু থাকবে বলেই জানানো হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকার বদলালেও […]

Continue Reading

আমি যে কোনও সময় খুন হয়ে যেতে পারি!’ পরপর হামলার অভিযোগে আতঙ্কিত কুণাল, ‘আমার ডেডবডি দেখতে চান?’ – শুভেন্দুকে সরাসরি নিশানা কুণালের!

নিউজপোল ব্যুরো: পরপর দু’দিনে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তুলে এবার নিজের নিরাপত্তা নিয়ে সরব হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শনিবার উত্তরপাড়ার ঘটনার পর রবিবার বেলেঘাটা-ফুলবাগান এলাকায় ফের তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ ওঠে। কুণালের দাবি, হামলার ধরন দেখে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় যান এবং নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে […]

Continue Reading