রাজনীতির পর এবার প্রশাসনিক দায়িত্বে মিঠুন, মিলল পূর্ণমন্ত্রীর মর্যাদা

নিউজপোল ব্যুরো: একসময় পর্দায় ‘মহাগুরু’, তারপর রাজনীতির ময়দানে সক্রিয় মুখ। এবার প্রশাসনিক ক্ষেত্রেও নতুন ভূমিকায় মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পেলেন তিনি। এই দায়িত্বের সঙ্গে তাঁকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নতুন দায়িত্ব সামনে আসার সময় অবশ্য উত্তরবঙ্গেই রয়েছেন মিঠুন। চার দিনের সফরে বুধবার বাগডোগরা বিমানবন্দরে […]

Continue Reading

West Bengal’ নয়, এবার ইংরেজিতেও ‘Paschimbanga’! বিধানসভায় বিল আনছে রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যের নাম নিয়ে ফের নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ‘West Bengal’ নয়, ইংরেজিতেও রাজ্যের নাম ‘Paschimbanga’ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই সংক্রান্ত বিল খুব শীঘ্রই বিধানসভায় আনা হতে পারে। উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, পশ্চিমবঙ্গের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি দীর্ঘ […]

Continue Reading

‘কেন নিয়েছিলেন এদের?’ কোয়েল বিজেপির প্রার্থী হতেই মমতাকে প্রশ্ন কুনালের

নিউজপোল ব্যুরো:কোয়েল মল্লিককে বিজেপির রাজ্যসভা প্রার্থী করা নিয়ে ফের সরব হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কোয়েলের রাজনৈতিক অবস্থান বদলকে কেন্দ্র করে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রী এবং তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিককেও কটাক্ষ করেছেন কুণাল। তৃণমূলের আমলে একাধিক তারকা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কেউ ভোটে প্রার্থী হয়েছেন, কেউ আবার দলের […]

Continue Reading

মমতার পা কি সত্যিই ভেঙেছিল? পুরনো মেডিক্যাল রিপোর্ট সামনে এনে নতুন করে প্রশ্ন শান্তনু সেনের

নিউজপোল ব্যুরো:২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পাঁচ বছর পর পুরনো মেডিক্যাল রিপোর্ট প্রমাণ স্বরূপ প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। সম্প্রতি নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতার পা ভাঙার দাবি নিয়ে প্রশ্ন তোলেন […]

Continue Reading

ভোটের আগে বড় স্বস্তি, অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের

নিউজপোল ব্যুরো:ভোটের আগে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলিতে আগামী তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এই জামিন কার্যকর হচ্ছে। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও আরোপ করেছে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের কাজে সহযোগিতা করতে হবে মিলন প্রধানকে। জামিনের জন্য ১০ হাজার […]

Continue Reading

কোথায় দেবাংশু? রাজনীতি থেকে ‘শতযোজন দূরে’, কেন আড়ালে তৃণমূলের প্রাক্তন সোশ্যাল মিডিয়া ইনচার্জ?

নিউজপোল ব্যুরো: একসময় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে তৃণমূলের প্রচারে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর প্রচার এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়তা নজর কেড়েছিল। পরবর্তীতে দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বও সামলান তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেই দেবাংশুকেই যেন আর দেখা যাচ্ছে না রাজনৈতিক ময়দানে। টেলিভিশনের বিতর্কসভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব […]

Continue Reading

শ্রীরামপুরের সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘আঘাত করলে প্রত্যাঘাত করতে পারি’

নিউজপোল ব্যুরো: হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সভা এবং সর্বাধিক ১,০০০ জনের উপস্থিতির অনুমতি ছিল। সভা থেকে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী। বিশেষ করে SIR প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় বহু মানুষের […]

Continue Reading

১৫ লক্ষ টাকার অভিযোগে গ্রেফতার অজিত মাইতি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতির গ্রেফতারিকে ঘিরে। ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার ভোরে খড়্গপুরের মাদপুরে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবারই মেদিনীপুর আদালতে তাঁকে পেশ করার কথা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি […]

Continue Reading

নিজের ছেড়ে যাওয়া আসনেই ফিরছেন কোয়েল? বিজেপির টিকিটে রাজ্যসভায় লড়ার জল্পনা

নিউজপোল ব্যুরো: কোয়েল মল্লিককে ঘিরে ফের তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। অভিনেত্রীর ইস্তফায় খালি হওয়া রাজ্যসভার আসনে আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এই ভোটকে ঘিরেই রাজনৈতিক মহলে কানাঘুষো, নিজের ছেড়ে যাওয়া আসনে কি ফের প্রার্থী হতে পারেন কোয়েল? তবে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোয়েলের নাম […]

Continue Reading

খেলার আগেই ওয়াকওভার? সঞ্চিতা সরে দাঁড়াতেই নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আচমকাই বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। তার পরেই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে সঞ্চিতার প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সঞ্চিতাকে […]

Continue Reading