কাকভোরেই তোলপাড় কলকাতা! উত্তর থেকে দক্ষিণে মুষলধারে বৃষ্টি, জারি একাধিক জেলায় হলুদ সতর্কতা!

নিউজপোল ব্যুরো: শনিবারের শুরুতেই মেঘলা আকাশ ভেঙে বঙ্গে নামল শ্রাবণের দফায় দফায় অঝোর বৃষ্টি। কাকভোর থেকেই তিলত্তমা কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত। মাঝে কিছুক্ষণ জলকাদায় নাজেহাল শহরবাসীকে কিছুটা রেহাই দিলেও, দিনভর দুর্যোগ কেটে যাওয়ার কোনো লক্ষণই নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দুই বঙ্গেই বজবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা […]

Continue Reading

হঠাৎ কী হলো মহাগুরুর? কেন হঠাৎ করতে হলো অস্ত্রোপচার? মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে সশরীরে হাজির খোদ মুখ্যমন্ত্রী

নিউজপোল ব্যুরো: টানা তিন দিন ধরে কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা  মিঠুন চক্রবর্তী। গত বুধবার আচমকাই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান এই অভিনেতার ডান হাতে একটি ছোট কিন্তু জরুরি অস্ত্রোপচার বা মাইনর সার্জারি করা হয়েছে। মহাগুরুর এই আকস্মিক অসুস্থতা ও […]

Continue Reading

রক্ষাকবচ মিলেও স্বস্তি নেই! নতুন ৪ মামলায় ফের চাপে সুমিত রায়, হাইকোর্টেও মিলল না তড়িঘড়ি শুনানির সুযোগ

নিউজপোল ব্যুরো: আইনি লড়াইয়ে একের পর এক অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও সুমিত রায়ের অস্বস্তি এখনও কাটেনি। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের দুটি পৃথক মামলায় তিনি সাময়িক স্বস্তি পেলেও নতুন করে চারটি এফআইআর দায়ের হওয়ায় ফের বাড়ছে গ্রেফতারির আশঙ্কা। সেই কারণেই সব মামলায় একসঙ্গে আইনি সুরক্ষা চেয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে দ্রুত শুনানির আবেদন […]

Continue Reading

শ্রাবণের অঝোর ধারায় ভাসছে তিলোত্তমা, আজ দিনভর ভিজবে কলকাতা-সহ ৫ জেলা, ৬ জেলায় জারি কমলা-হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: শ্রাবণের অঝোর ধারায় ভিজছে রাজ্য। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার আকাশ শুক্রবার সকাল থেকেই কালো মেঘে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর শহর ও সংলগ্ন এলাকাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির জেরে […]

Continue Reading

১০ লক্ষের বেশি পরিবারে বড় সুখবর! আবাস প্রকল্পে ৬,১২২ কোটির আর্থিক সহায়তা

নিউজপোল ব্যুরো: গ্রাম বাংলার মানুষের মাথার উপর নিরাপদ পাকা ছাদ নিশ্চিত করতে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আবাস প্রকল্পের আওতায় বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। এই খাতে মোট ৬ হাজার ১২২ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। যাঁরা […]

Continue Reading

ভরসন্ধ্যায় বিকট বিস্ফোরণে তোলপাড় মালদা! আগুনে ঝলসে আশঙ্কাজনক ৪ শিশুসহ ৭, থরথর করে কাঁপল এলাকা

নিউজপোল ব্যুরো: সন্ধ্যার শান্ত পরিবেশ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। হঠাৎই এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মালদার কালিয়াচক এলাকার সুজাপুর বালুপুর বাগানবাড়ি। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দ এতটাই জোরে ছিল যে আশপাশের একাধিক বাড়িও কেঁপে ওঠে। বিস্ফোরণের পরেই বাড়ির ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে গুরুতর জখম হন মোট ৭ জন, তাঁদের মধ্যে রয়েছে ৪ জন […]

Continue Reading

আকাশজুড়ে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টিতে কাবু তিলোত্তমা, উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি অতি ভারী বর্ষণের অ্যালার্ট

নিউজপোল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের অনেক জায়গায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। ভোরের পর থেকেই শুরু হয় টানা বৃষ্টি। দিনের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অংশেই বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, পাহাড়ি এলাকার বাসিন্দা এবং নিচু এলাকার মানুষকে […]

Continue Reading

কলকাতাজুড়ে সারাদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস , উত্তর থেকে দক্ষিণ টানা বৃষ্টির দাপটে ভিজবে বাংলা

নিউজপোল ব্যুরো: বুধবার ভোররাত থেকেই বৃষ্টির ছন্দে ঘুম ভাঙল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে, আজকের দিনজুড়ে বৃষ্টির এই দাপট কমার কোনো লক্ষণ নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৯ শতাংশ ছুঁইছুঁই হওয়ায় প্যাচপ্যাচে অস্বস্তি কমলেও, একটানা ঝিরঝিরে আর মুষলধারে বৃষ্টিতে ইতিমধ্যেই শহরের বেশ কিছু নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। […]

Continue Reading

জঙ্গি তদন্তে আরও এক ধাপ এগোল STF, হামিম-অর্পিতার পর বেলিলিয়াস রোড থেকে গ্রেপ্তার তাঁদের ঘনিষ্ঠ সহযোগী আদিত্য সিং

নিউজপোল ব্যুরো: হামিম মণ্ডল ও অর্পিতাকে গ্রেফতারের পর এবার তাঁদের ঘনিষ্ঠ সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করেছে বেঙ্গল STF। তদন্তকারীদের দাবি, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা হামিমের কাছে পৌঁছে দেওয়ার কাজে তাঁর ভূমিকা থাকতে পারে। STF সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে আদিত্য সিংকে গ্রেফতার করা হয়েছে। ধৃত হামিম মণ্ডল এবং অর্পিতাকে […]

Continue Reading

নিজের ঘরেই পড়ে রয়েছে মেয়ের ক্ষতবিক্ষত লাশ! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের নৃশংস অভিযোগ

নিউজপোল ব্যুরো: একটি উৎসবের দিন শেষ হতে না হতেই নেমে এল গভীর শোক। আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ১৫ বছরের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের হাইলাকান্দি জেলায়। বাড়ির ভিতর থেকে এমন অবস্থায় তার দেহ উদ্ধার হয় যে পরিবারের সদস্যদের পক্ষে প্রথমে তাকে চিনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা […]

Continue Reading