ভোটের আগে বড় স্বস্তি, অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের

নিউজপোল ব্যুরো:ভোটের আগে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলিতে আগামী তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এই জামিন কার্যকর হচ্ছে। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও আরোপ করেছে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের কাজে সহযোগিতা করতে হবে মিলন প্রধানকে। জামিনের জন্য ১০ হাজার […]

Continue Reading

নন্দীগ্রাম-রেজিনগরে ‘খাম’ প্রতীক নিয়ে মামলা, রায়দান স্থগিত রাখল কৃষ্ণা রাওয়ের বেঞ্চ

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে ‘খাম’ প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। এই প্রতীক ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছে ISF। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে এদিনই রায় ঘোষণা করেনি আদালত। রায়দান স্থগিত রাখা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির ISF ‘খাম’ […]

Continue Reading

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বাতিল হবে? রায় স্থগিত হাইকোর্টে

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি শেষে আপাতত রায় স্থগিত রেখেছে আদালত। ফলে এই মুহূর্তে হাসিরানি রথের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। কংগ্রেসের অভিযোগ, হাসিরানি রথের মনোনয়নপত্রে উল্লেখ করা বয়সের […]

Continue Reading

গালিফ স্ট্রিটের সখের হাটে বেআইনি পোষ্য বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিউজপোল ব্যুরো: শতাব্দীপ্রাচীন কলকাতার গালিফ স্ট্রিটের সখের হাটে এবার বেআইনি পোষ্য বিক্রিতে লাগাম। পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বেআইনিভাবে বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেওয়ার পর রবিবার থেকেই তা কার্যকর করার কথা ছিল। সেই মতো এদিন সকাল থেকে গালিফ স্ট্রিটের সখের হাটে নজরদারি চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দফতরের আধিকারিকরা। […]

Continue Reading

অভিষেকের কার্যালয় ভাঙার মামলা, সময় চাওয়ায় আইনজীবীকে কড়া বার্তা বিচারপতির

নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার মামলায় ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বারবার সময় চাওয়ায় মঙ্গলবার অভিষেকের আইনজীবীকে সতর্ক করেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, আগামী শুনানিতে প্রস্তুত হয়ে না এলে কার্যালয় ভাঙার উপর দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না। এদিন মামলার শুনানি চলাকালীন ফের সময় চান […]

Continue Reading

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে, নিয়োগে রাষ্ট্রপতির অনুমোদন

নিউজপোল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি ঘুগে। ২০২৬ সালের জুন মাসে তাঁকে ওই দায়িত্ব দেওয়া […]

Continue Reading