নিউজ পোল ব্যুরো: সদ্য বাবা-মা হয়েছেন অভিনেতা গৌরব মণ্ডল ও চিন্তামণি ডায়না (Gourab-Chintamani)। শুক্রবার রথযাত্রার দিন সুদূর বৃন্দাবন থেকে মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন। ব্রজভূমিতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চিন্তামণি। এবার সামনে আনলেন মেয়ের ছবি। বুধবার চিন্তামণি সমাজমাধ্যমের পাতায় কিছু স্টোরি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানেই দেখা মেলে তাদের একরত্তি মেয়ের।
আরও পড়ুন:শিল্পচর্চার স্বপ্নপূরণ! Government college of Art and Craft-এ ভর্তি শুরু
প্রথম স্টোরিতে একটি ছোট্ট ভিডিয়োয় শেয়ার করেন, সেখানে বাবা গৌরবের কোলে খুদেকে খেলা করতে দেখা যায়। মেয়ের দিকে তাকিয়ে গৌরব নানা মুখভঙ্গি করে তার সঙ্গে খেলতে থাকে একমনে। তারপরের একটি ভিডিয়োয় চিন্তামণির হাতে তার মেয়ের ছোট্ট হাত দেখা যায়। বৃহস্পতিবার গৌরবও বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিয়ো তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। ভিডিয়োয় দেখা যায় মেয়েকে কোলে নিয়ে গৌরব বলছেন, ‘বাবা তোমাকে ভালোবাসে।’
গৌরব চিন্তামনির (Gourab-Chintamani) সন্তান জন্মানোর পর থেকেই অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কার মতো হল বিদেশিনী চিন্তামণি ও গৌরবের মেয়ের মুখ। কিন্তু তা এখনই বোঝার উপায় নেই। কারণ ভিডিয়োয় দেখা যায়নি খুদের সম্পূর্ন মুখ। এখনও তার সম্পূর্ণ মুখের ছবি সামনে আনেননি গৌরব-ডায়না।
প্রসঙ্গত, গৌরবকে আর আগের মতো দেখা পর্দায় দেখা যায় না। তিনি ও চিন্তামণি নানা ভিডিয়ো, বিশেষ করে নাচের ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তাছাড়াও তাদের জীবনের নানা খুঁটিনাটিও ভিডিয়োর মাধ্যমেই শেয়ার করে নেন সমাজমাধ্যমের পাতায়। শেষ গৌরবকে দেখা গিয়েছিল ‘নয়নতারা’ (Nayantara) ধারাবাহিকে। একটা সময় টেলি নায়িকা জেসমিন রায়ের (Jasmine Roy) সঙ্গেও ছিল তার সম্পর্ক। কিন্তু করোনাকালে তা ভেঙে যায়।
অন্যদিকে, রাধা-কৃষ্ণের প্রেমে, সুদূর বিদেশ ছেড়ে ব্রজভূমিতে এসেছিলেন চিন্তামণি। তার বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমের আবহেই তার বড় হওয়া। আর সেই সূত্র ধরেই তার আসা রাশিয়া থেকে ভারতে। তারপর গৌরবের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় (Gourab-Chintamani)। ২০২৫ সালের জানুয়ারি মাসে, বৃন্দাবনেই বিয়ে হয় তাদের। ২০২২ সালে আংটি বদল সেরে নিজেদের সম্পর্কে আগেই সিলমোহর দিয়েছিলেন তারা। তারপর আইনি বিয়ে করলেও, সামাজিক বিয়েটা হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। আর জুনেই কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
