Sabitri Chatterjee biography:স্বর্ণযুগের রূপসী,পর্দায় প্রেমের রানি—বাস্তবে একা পথচলার গল্প সাবিত্রী চট্টোপাধ্যায়ের!

বিনোদন

নিউজ পোল ব্যুরো:বাংলা সিনেমার স্বর্ণযুগে উত্তম-সুচিত্রার জুটি যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনই আলাদা ভক্তগোষ্ঠী গড়ে তুলেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee biography)। ১৯৫১ সালে ‘সহযাত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। সেই প্রথম ছবিতেই মহানায়ক উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পান তিনি। তখন থেকেই সিনেমাপ্রেমী মহলের নজরে আসেন সাবিত্রী। মাত্র কয়েক বছরের মধ্যেই তাঁর অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রথম সারির নায়িকার আসনে বসায়।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/10/tmc-social-boycott-abhaya-family-justice-denied/

পরে উত্তম কুমারের সঙ্গে তিনি জুটি বেঁধে উপহার দেন ‘রাতভোর’, ‘নিশিপদ্ম’, ‘ধন্যি মেয়ে’ সহ একের পর এক কালজয়ী ছবি। এই জুটি যেমন বক্স অফিসে সাফল্য এনেছিল, তেমনই পর্দার বাইরে তাদের নিয়ে নানা গুঞ্জনও ছড়ায়। শোনা যায়, প্রথম ছবির শ্যুটিং চলাকালীনই উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে উত্তম কুমারের সংসার ভাঙার পথে কোনওদিনও হাঁটেননি সাবিত্রী। বরং কেরিয়ার ও নিজের অবস্থানকে প্রাধান্য দিয়ে সেই সম্পর্ক থেকে সরে আসেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে শুধুই উত্তম কুমার নয়— জীবনের বিভিন্ন সময়ে এসেছিল একাধিক প্রেম। অনেকেই তার জীবনে এসেছেন, কিন্তু কারোর সঙ্গেই সম্পর্ক বিয়ের বন্ধনে গাঁথা হয়নি। কেন এমনটা ঘটল?এক সাক্ষাৎকারে অভিনেত্রী হাসিমুখে জানিয়েছেন সেই কারণ। তাঁর কথায়,”বিয়েটা কীভাবে করব? যখনই প্রেম করতে যাই, দেখি সেই লোকটার আগে থেকেই একটা বউ আছে!”এই মন্তব্যের পরই তিনি মজার ছলে আরও যোগ করেন, “যদি এখন কোনও সিঙ্গেল কেউ থাকেন, তার সঙ্গে আমি প্রেম করতে রাজি আছি।”

পর্দায় যিনি অসংখ্য রোমান্টিক চরিত্রে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন, বাস্তব জীবনে তাঁর প্রেমের গল্পের শেষটা যেন সবসময়ই অসম্পূর্ণ থেকেছে। তবুও সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee biography) কণ্ঠে নেই কোনও আক্ষেপ, বরং রয়েছে হাসি-ঠাট্টার সুর। জীবনের প্রতিটি অধ্যায় তিনি গ্রহইতিবাচকভাবে।আজও তিনি বেঁচে আছেন নিজের স্বাধীনতা, হাসি, বন্ধুদের ভালবাসা এবং অতীতের সোনালি স্মৃতিকে সঙ্গী করে। সিনেমাপ্রেমীরা যেমন তাঁকে পর্দার নায়িকা হিসেবে মনে রেখেছেন, তেমনই তিনি রয়ে গেছেন জীবনের মঞ্চে এক নির্ভীক, আত্মবিশ্বাসী ও রসিক নারীর প্রতিচ্ছবি হিসেবে।