নিউজ পোল ব্যুরো: শিক্ষক দিবস(Teacher’s Day Gifts) মানেই প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক বিশেষ উপলক্ষ। সারা বছর ধরে শিক্ষকরা যেভাবে আমাদের জ্ঞান, মূল্যবোধ আর অনুপ্রেরণা দিয়ে এগিয়ে যেতে শেখান, সেই ঋণ কোনও উপহারে শোধ করা যায় না। তবে আন্তরিকতা দিয়ে বেছে নেওয়া ছোট্ট কোনও উপহারই তাদের মনে জায়গা করে নিতে পারে।

প্রথমেই মাথায় আসতে পারে বইয়ের কথা। শিক্ষকরা সাধারণত বই ভালোবাসেন। তাদের প্রিয় বিষয়, গবেষণার ক্ষেত্র কিংবা অনুপ্রেরণাদায়ী কোনও জীবনীমূলক গ্রন্থ শিক্ষক দিবসে(Teacher’s Day) আদর্শ উপহার হতে পারে। আবার হাতে বানানো বুকমার্ক বা সুন্দর কভারও সঙ্গে দিলে উপহারের আবেদন আরও বাড়বে। ফুলও হতে পারে একটি সুন্দর বিকল্প। এক গুচ্ছ তাজা ফুল দিয়ে যদি দিনের শুরু হয়, তাহলে যে কোনও মানুষের মনই ভাল হয়ে যায়।

শিক্ষক দিবসে(Teacher’s Day) প্রিয় শিক্ষকের হাতে ফুল তুলে দিয়ে কৃতজ্ঞতা জানানোর আনন্দ সত্যিই অনন্য।এছাড়া ব্যক্তিগতকৃত উপহার যেমন কাস্টমাইজড কলম(Customized Pen), ডায়েরি (Dairy)বা নামখোদাই করা মগ বেশ জনপ্রিয়। এই ধরনের উপহার(Gifts) শুধু ব্যবহারযোগ্যই নয়, মনে রাখার মতো স্মৃতিও হয়ে থাকে। চাইলে শিক্ষকের পছন্দ অনুযায়ী কোনও হস্তশিল্প, শো-পিস বা ডেস্কের সাজসজ্জার সামগ্রীও দেওয়া যেতে পারে।

সবশেষে, সবচেয়ে বড় উপহার হতে পারে আন্তরিক চিঠি বা কার্ড। হাতে লেখা কয়েকটি কৃতজ্ঞতার বাক্য যেকোনও দামী উপহারের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে।তাই শিক্ষক দিবসের উপহার Teacher’s Day Gifts বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তরিকতা। দাম নয়, হৃদয়ের টানই যে কোনও উপহারকে স্মরণীয় করে তোলে। প্রিয় শিক্ষককে কৃতজ্ঞতা জানানোর এই সুযোগ হাতছাড়া করবেন না।
আরও পড়ুন : Brahma Kamal:ব্রহ্মকমল: হিমালয়ের কোলে ফুটে ওঠা অলৌকিক সৌভাগ্যের প্রতীক
