নিউজ পোল ব্যুরো: প্রযুক্তি আজ শুধু যান্ত্রিক অগ্রগতির সীমায় আটকে নেই। টেকসই জীবনযাপন ও পরিবেশবান্ধব উদ্ভাবনেও প্রযুক্তির ভাবনা নতুন দিগন্ত খুলছে। সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন হাবড়ার শিল্পী(Habra Artist) ইন্দ্রজিৎ পোদ্দার(Indrajit Poddar)। শুকনো ফুল, পাতা, ছাল, ফল কিংবা গাছের শিকড় যা অনেকের কাছে উচ্ছিষ্ট, তার হাতে সেটাই হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর এক অভিনব সৃষ্টির উপাদান। এ বছর কোচবিহারের(Coochbihar) খাগড়াবাড়ি সর্বজনীন শারোদৎসব নাট্যসংঘের প্যান্ডেলে পূজিত হবে তার নির্মিত পরিবেশবান্ধব উমার প্রতিমা (Durga Puja 2025) ।
আরও পড়ুন: Chattisgarh: অবুঝমাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৫ মাওবাদী, তীব্র হচ্ছে সন্ত্রাসবিরোধী অভিযান
ইন্দ্রজিৎ পোদ্দার(Indrajit Poddar) দীর্ঘদিন ধরেই প্রচলিত ধারার বাইরে গিয়ে প্রতিমা নির্মাণ করে আসছেন। কখনও মুক্ত দিয়ে, কখনও অব্যবহার্য বস্তু দিয়ে তিনি তৈরি করেছেন দেবীদুর্গার প্রতিমা। এবার তার প্রয়োগে প্রযুক্তি ও প্রকৃতির এক অভিনব মেলবন্ধন ঘটেছে। জুন(June)মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পে প্রতিমার কাঠামো তৈরি হয়েছে মাটি দিয়ে, আর দেহের গঠন হয়েছে থাইল্যান্ডের পাটকাঠি ব্যবহার করে। মুখে বেলের মালা, চুলে ফুলকপির শিকড়, শাড়ি ও সাজসজ্জায় ব্যবহার হয়েছে দেশি-বিদেশি গাছের ছাল, ফল ও পাপড়ি। এমনকি চালচিত্র, চালি ও বেদিতেও ব্যবহৃত হয়েছে কৎবেল, সিম, তালপাতা ও ডুমুর ফল। প্রযুক্তির ভাবনা এখানে উপাদান পুনর্ব্যবহারের রূপে প্রতিফলিত হয়েছে। এটি শুধু নান্দনিকতার উদাহরণ নয়, বরং পরিবেশ রক্ষারও এক বাস্তব প্রয়োগ। শিল্পী জানিয়েছেন, “মা দুর্গার উচ্চতা সাড়ে ১১ ফুট, দেবদেবীদের হাতে কোনও অস্ত্র নেই সকলেই অভয় দান করছেন।”

এই প্রয়াস আসলে সার্বজনীন বার্তা দেয় প্রযুক্তি মানে শুধু যন্ত্র নয়, বরং বর্জ্য পুনঃচক্রায়ণ ও টেকসই সৃজনশীলতাও। হাবড়ার(Habra) ইন্দ্রজিতের (Indrajit Poddar)কাজ প্রমাণ করছে, পরিবেশবান্ধব প্রযুক্তি আমাদের দৈনন্দিন সংস্কৃতি ও উৎসবকেও নতুন আঙ্গিকে রূপান্তরিত করতে পারে।
