Chandrima Bhattacharya: নতুন দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী এখন হিডকোর চেয়ারম্যানও

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। হিডকো (হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন)-র চেয়ারম্যান পদে বসলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত চন্দ্রিমার (Chandrima Bhattacharya) কাঁধে এবার যুক্ত হল পরিকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান দায়িত্ব। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (North Bengal) সফরের ঠিক আগে এই সিদ্ধান্ত ঘোষণা করে প্রশাসন।

আরও পড়ুন: Bengal BJP: শাহের পুজো সফরের আগেই শমীকের দল গোছানো, কাদের ভাগ্য

এতদিন হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত ডিসেম্বরে সেই দায়িত্ব নিজের হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী নিজেই। সেই সময় হিডকো-কে পুর ও নগরোন্নয়ন দপ্তরের আওতা থেকে বের করে এনে প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দপ্তরের অধীনে রাখা হয়—যা সরাসরি মুখ্যমন্ত্রীর অধীন। এরপরই হিডকো পরিচালনায় আসে আরও কড়াকড়ি, আর এবার তারই ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রীর নির্ভরযোগ্য এবং নিষ্ঠাবান নেত্রী চন্দ্রিমাকে (Chandrima Bhattacharya) চেয়ারম্যান করা হল।

চন্দ্রিমা ভট্টাচার্য শুধু অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বেই নন, পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ, উদ্বাস্তু পুনর্বাসন, ভূমি ও ভূমি সংস্কার, পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাচ্ছেন। দলীয় স্তরেও তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, লিগ্যাল সেল, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি সংগঠনের রাজ্য সভাপতি হিসেবে সক্রিয়। প্রশাসন ও সংগঠন—দুই মঞ্চেই তাঁর দক্ষ উপস্থিতি চোখে পড়ার মতো। হিডকোর মতো স্বশাসিত এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ সংস্থার নেতৃত্বে তাকে আনা এই বার্তাই দিচ্ছে, চন্দ্রিমার গুরুত্ব যে আরও বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আগামী বৃহস্পতিবার হিডকোর (HIDCO) দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চন্দ্রিমা। সেদিনই শুরু করবেন হিডকোর প্রকল্প আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক। নিউটাউনে মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘দুর্গাঙ্গন’ প্রকল্প-সহ একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের রূপরেখা নিয়ে কাজ শুরু করবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর ভরসা ও নির্দেশ বাস্তবায়নে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole