নিউজ পোল ব্যুরো:. দুর্গাপুজো মানেই খাওয়াদাওয়ার রকমারি আয়োজন। বাইরে যতই মেনু জমজমাট হোক, পুজোর ব্যস্ত দিনে অনেকেই বাড়িতেই খেতে বেশি স্বস্তি বোধ করেন। রেস্তরাঁর ভিড় আর লম্বা লাইনে দাঁড়িয়ে খাবারের অপেক্ষা এড়াতে অনেকে ঘরেই বানিয়ে ফেলেন বিশেষ কিছু পদ। তবে প্রশ্ন থাকে, বাড়িতে সহজে ও কম সময়ে কী বানানো যায় যা যেমন সুস্বাদু হবে, তেমনই পুজোর আবহের সঙ্গে মানানসই। উত্তর পাওয়া যায় ঠাকুরবাড়ির রান্নাঘরে (Thakurbari Special Recipe)। এখানকার নিরামিষ কিংবা আমিষ পদগুলোতে রয়েছে একেবারে ভিন্ন স্বাদ আর আভিজাত্যের ছোঁয়া। আর পুজোর ক’দিনে বাড়ির ভোজের তালিকায় সহজেই জায়গা করে নিতে পারে ঠাকুরবাড়ি স্পেশ্যাল পোস্তর দম।
আরও পড়ুন:Tour with Baby: সদ্যোজাতকে নিয়ে বর্ষায় ভ্রমণ! নিশ্চিন্ত সফরের জন্য কী কী রাখতে হবে ব্যাগে
এই পদ (Thakurbari Special Recipe) বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই। পোস্ত, আলু, সামান্য পেঁয়াজবাটা, আদাবাটা আর মশলাতেই তৈরি হয়ে যায় এই অপূর্ব স্বাদের রেসিপি। প্রথমেই পোস্তবাটা, মশলা আর বেসন মিশিয়ে বড়া তৈরি করে নিতে হবে। সেগুলি সর্ষের তেলে সোনালি করে ভেজে রাখতে হবে। এরপর আলু ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। একই কড়াইতে পেঁয়াজ-আদা ভেজে মশলা কষিয়ে নিয়ে তাতে জল ফেলে ফুটিয়ে নিতে হবে। এবার সেই ফুটন্ত ঝোলে ভেজে রাখা পোস্তর বড়া ও আলু দিয়ে মিনিট কয়েক ঢিমে আঁচে রান্না করতে হবে। শেষে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি ঠাকুরবাড়ি স্পেশ্যাল পোস্তর দম (Thakurbari Special Recipe)।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে ভোজের আসর। পুজোর দিনে নিরামিষ মেনুতে এই পদ শুধু স্বাদের বৈচিত্র্যই আনবে না, বরং রোজকার রান্নার থেকে আলাদা এক রসনা তৃপ্তি দেবে। অল্প উপকরণে সহজে বানানো যায় বলেই ব্যস্ত পুজোর দিনেও রান্নাঘরে বেশি সময় ব্যয় না করে পরিবারের সবাইকে খাওয়ানো যাবে এক বিশেষ পদ। তাই এ বার পুজোয় বাইরে খাওয়ার ভিড় এড়িয়ে বাড়িতেই চেষ্টা করুন ঠাকুরবাড়ির (Thakurbari Special Recipe) এই অনন্য রান্না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
