নিউজ পোল ব্যুরো: স্মার্টফোনের (Smartphone) বাজারে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল প্রসেসর যুদ্ধ। একদিকে (MediaTek Processor), অন্যদিকে (Qualcomm Snapdragon Processor)। কোন সংস্থার প্রসেসর থাকলে ফোনের (Phone Performance) মান উন্নত হবে, তা নিয়ে দ্বিধায় ভোক্তারা। কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। গ্রাহক ও বিশেষজ্ঞদের চোখে মেডিয়াটেকের নাম মানেই ছিল সস্তা ও নিম্নমানের প্রসেসর। ফোন বারবার (Hang Issue) করা বা অতিরিক্ত (Overheating) সমস্যার মূল দায়ভার চাপানো হত এই সংস্থার ঘাড়ে।
আরও পড়ুন: Recruitment Scam: চাকরির ঘুষে গড়া ছয়তলা ভবন! ইডির হাতে চন্দ্রনাথ
তবে সময় বদলেছে। বর্তমানে বাজারে চাহিদার নিরিখে ভারতের (Indian Smartphone Market) প্রায় ৪৪.৩ শতাংশ দখল করেছে মেডিয়াটেক। তুলনায় অনেক পিছিয়ে আছে কোয়ালকম, তাদের দখলে মাত্র ৩৩.৯ শতাংশ। শুধু ভারত নয়, বিশ্ববাজারেও (Global Market Share) একই ছবি। সেখানে ৩৮ শতাংশ বাজারে আধিপত্য বজায় রেখেছে মেডিয়াটেক, আর কোয়ালকমের শেয়ার দাঁড়িয়েছে ২৮ শতাংশে বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় মেডিয়াটেক এখন অনেক উন্নতমানের (Processor Technology) তৈরি করছে। তবুও দীর্ঘসময় ব্যবহার করলে এখনও গরম হয়ে যাওয়া বা হ্যাং হওয়ার সমস্যা দেখা দেয়। অন্যদিকে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন (Snapdragon Processor) তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য। দীর্ঘ ব্যবহারের ক্ষেত্রেও ফোন সচল থাকে, তেমন সমস্যা দেখা দেয় না।

তাহলে প্রশ্ন হচ্ছে— কীভাবে এত দ্রুত জনপ্রিয়তা অর্জন করল মেডিয়াটেক? বিশ্লেষকদের বক্তব্য, মূল কারণ হল দাম। ২০ হাজার টাকার মধ্যে যে সমস্ত ফোন (Budget Smartphone) বাজারে পাওয়া যায়, তার বেশিরভাগেই ব্যবহার হচ্ছে মেডিয়াটেকের প্রসেসর। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে এই প্রসেসরের চাহিদা অনেক বেশি। কম দামে ভালো পারফরম্যান্স পাওয়ায় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিও সহজেই মেডিয়াটেককে বেছে নিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, ৩০ হাজার টাকা বা তার বেশি দামের (Premium Smartphone) ক্ষেত্রে একচেটিয়া রাজত্ব করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন। এই প্রসেসরগুলির দাম যেমন বেশি, পারফরম্যান্সও ততটাই নির্ভরযোগ্য। (Gaming Performance), (Battery Efficiency), (Thermal Management)– সব ক্ষেত্রেই কোয়ালকম এগিয়ে। তাই যারা দীর্ঘমেয়াদে সমস্যাহীন ব্যবহার চান, তাদের প্রথম পছন্দ কোয়ালকমই। সব মিলিয়ে বলা যায়, দামের ভিত্তিতে বাজার ভাগ হয়ে গেছে। বাজেট ও মিড-রেঞ্জ ফোনে আধিপত্য মেডিয়াটেকের, আর হাই-এন্ড সেগমেন্টে নেতৃত্ব কোয়ালকমের। তবে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই ক্রেতারা পাচ্ছেন আরও উন্নতমানের প্রসেসর এবং তার ফলে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা।
