নবরাত্রির আনন্দের সঙ্গে মিলিয়ে দেশের মানুষের জন্য বিশেষ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi speech) সোমবার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি। দুর্গাপুজো ও নবরাত্রির প্রথম দিন থেকেই এটি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী এই উৎসবকে ‘জিএসটি সঞ্চয় উৎসব’ হিসেবে অভিহিত করেছেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/21/mamata-banerjee-durga-angan-album-launch/
ভাষণে প্রধানমন্ত্রী (Narendra Modi speech) বলেন,-“নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার পথে নতুন পদক্ষেপ করবে ভারত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি। দেশজুড়ে জিএসটি সাশ্রয় উৎসব। মহিলা থেকে ব্যবসায়ী—সকলেই এর সুফল পাবেন। কাল থেকে শক্তির উপাসনা পর্ব শুরু। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।”
তিনি আরও উল্লেখ করেন,-“দশকের পর দশক মানুষ আলাদা আলাদা ট্যাক্সে জর্জরিত ছিল। সব জায়গায় ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল।”
নয়া জিএসটির মূল উদ্দেশ্য হলো দেশের কর ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও ব্যবহারবান্ধব করা। প্রধানমন্ত্রী এই সংস্কারের জন্য ‘নিউ জেনারেশন জিএসটি রিফর্মস’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। তিনি বলেন,-“এই নতুন সংস্কার দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন,-“জিএসটি কমানো হচ্ছে। এবং এটি জনগণের জন্য দীপাবলির বিশেষ উপহার হবে।”
নতুন জিএসটি সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বড় উদ্যোগ—সবাই সুবিধা পাবেন। বিশ্লেষকেরা মনে করেন, এই পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করবে এবং ভোক্তা খরচ ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিনের জটিল কর ব্যবস্থার পরিবর্তে এক ধরনের সমন্বিত কর কাঠামো তৈরি হবে।
নির্ধারিত তারিখ ২২ সেপ্টেম্বর থেকে প্রায় সমগ্র দেশ নতুন কর ব্যবস্থার আওতায় আসছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
