নিউজ পোল ব্যুরো: বর্তমান সময়ে (Diabetes) আর শুধু বয়স্কদের সমস্যা নয়, বরং কমবয়সিদের মধ্যেও এর প্রকোপ দ্রুত বাড়ছে। অতিরিক্ত (Obesity), নিয়মহীন জীবনযাপন ও (Junk Food) খাওয়ার প্রবণতা এই রোগকে আগেভাগেই শরীরে ডেকে আনছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীরচর্চা, সুষম আহার ও (Healthy Lifestyle) বজায় রাখলে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

সম্প্রতি কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস(Diabetes) স্টাডি সোসাইটির উদ্যোগে দশম ন্যাশনাল কনফারেন্স অন ডায়াবেটিস অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বহু চিকিৎসক, গবেষক ও বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল কমবয়সে ডায়াবেটিসের বাড়বাড়ন্ত, তার কারণ ও প্রতিরোধের উপায়।
সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য জানান, আজকের প্রজন্মের ফাস্ট ফুড (Fast Food) খাওয়া ও রাত জেগে থাকার অভ্যাস থেকেই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও এর প্রকোপ বাড়ছে। তাই রোগীদের মধ্যে (Awareness) বৃদ্ধি করাই তাঁদের প্রধান লক্ষ্য। সোসাইটির প্রেসিডেন্ট ও বিশিষ্ট (Endocrinologist) ডা. সঞ্জয় শাহ বলেন, ডায়াবেটিসকে হালকাভাবে নিলে চলবে না। এটি একদিকে ‘সাইলেন্ট কিলার’, তবে সময়মতো (Treatment) নিলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গুরুপ্রসাদ ভট্টাচার্যর মতে, শরীরে অতিরিক্ত চর্বি জমলে (Insulin Resistance) বেড়ে যায়। এর ফলেই অল্প বয়সেই ডায়াবেটিস ধরা পড়ে। তাই স্থূলতা নিয়ন্ত্রণ করাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃদুল বেরা জানান, অসংযত খাদ্যাভ্যাস, অনিয়মিত কাজের সময়সূচি ও পর্যাপ্ত ঘুমের অভাব ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। পরিবার থেকেই এই অভ্যাস নিয়ন্ত্রণ শুরু করা উচিত।

অন্যদিকে, (Nephrologist) ডা. বিস্ময় কুমার সতর্ক করে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কিডনির স্থায়ী ক্ষতি হয়। একবার কিডনি ফেলিওর হলে তা আর ফিরিয়ে আনা যায় না। চিকিৎসকদের একবাক্যে বার্তা- “স্থূলতা কমান, সুষম জীবনযাপন করুন, ডায়াবেটিসের ঝুঁকি আটকান।”
