নিউজ পোল ব্যুরো: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার শুক্রবার মুম্বইয়ের রাজ্য পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত (Cyber Awareness Month 2025)-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের নজর কাড়লেন। মঞ্চে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, মহারাষ্ট্র পুলিশের ডিজি রশ্মি শুক্লা, আইপিএস ইকবাল সিং চাহাল এবং অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও। তবে সবার থেকে বেশি আলোচনার কেন্দ্রে চলে আসে অক্ষয়ের (Akshay Kumar) আবেগঘন বক্তব্য, যেখানে তিনি তুলে ধরেন এক ব্যক্তিগত অভিজ্ঞতা।
আরও পড়ুন:Sonam Kapoor Pregnancy : দ্বিতীয় বার মা হতে চলেছেন সোনাম কাপুর! পরিবারে আসছে নতুন অতিথি
অক্ষয় জানান, ক’মাস আগে তার বাড়িতেই ঘটে গিয়েছিল এক চমকে দেওয়া ঘটনা। মেয়ে একটি অনলাইন গেম খেলছিল। গেমের অপর প্রান্তে থাকা এক অচেনা ব্যক্তি হঠাৎ মেসেজ করে জানতে চায়, “তুমি ছেলে না মেয়ে?” সরল মনে মেয়ে লেখে, “ফিমেল।” সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসে অশ্লীল অনুরোধ—“তুমি কি নিজের নগ্ন ছবি পাঠাতে পারো?” শিশুমন আতঙ্কিত হয়ে খেলা বন্ধ করে মাকে সব বলে দেয়। এই ঘটনা শোনাতে গিয়ে অক্ষয়ের গলায় স্পষ্ট কাঁপুনি ধরা পড়ে।

তিনি বলেন, “এভাবেই শুরু হয় সাইবার অপরাধ। আজকের দিনে (Cyber Crime in India)এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে তা রাস্তাঘাটের অপরাধকেও ছাপিয়ে যাচ্ছে।” তাই অভিনেতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি স্কুলে সপ্তাহে অন্তত একদিন যেন (Cyber Education)বাধ্যতামূলক করা হয়। তার মতে, শিশুদের এখনই শেখানো দরকার কীভাবে (Online Safety for Kids)নিশ্চিত করা যায় এবং অচেনা বিপদ থেকে নিজেদের রক্ষা করতে হয়। অক্ষয়ের এই বক্তব্য কেবল একজন তারকার নয়, বরং একজন বাবার মনের গভীর উদ্বেগ। তার আবেগঘন বার্তায় স্পষ্ট হলো, ডিজিটাল দুনিয়ার ঝলমলে দিকের আড়ালেই লুকিয়ে আছে নানান বিপদ। তাই পরিবারের প্রতিটি অভিভাবকেরও দায়িত্ব বাচ্চাদের (Digital Security) সম্পর্কে সচেতন করা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শুক্রবারের এই অনুষ্ঠান প্রমাণ করল, মুম্বই পুলিশ ও রাজ্য সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে এ নিয়ে আলোচনার প্রয়োজন আছে। অক্ষয়ের (Akshay Kumar Speech) যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—ডিজিটাল যুগে সন্তানের নিরাপত্তা সবার আগে, এবং সেটি নিশ্চিত করতে সমষ্টিগতভাবে এগিয়ে আসা জরুরি।
