Mamata Banerjee: হড়পা বানে বিপর্যয়, ত্রাতার ভূমিকায় তৃণমূল! কেন্দ্রীয় উদাসীনতায় ক্ষোভ উগরে দিলেন মমতা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ৪ অক্টোবরের ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ (North Bengal)। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত ও হড়পা বানের জেরে ভেঙে পড়ে বহু সেতু, ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিকাঠামো এবং মানুষের ঘরবাড়ি। প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এই দুর্যোগের দু’দিন পর, ৭ অক্টোবর উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, যদি না প্রশাসন আগে থেকে সতর্ক বার্তা দিয়ে জনগণকে সাবধান করত। তার (Mamata Banerjee) কথায়, “জেলা প্রশাসনের সতর্কতার ফলেই বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।”

আরও পড়ুন: CV Anand Bose: উত্তরবঙ্গে খগেন মুর্মুকে দেখতে গিয়ে অসুস্থ রাজ্যপাল, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কর্মসূচি বাতিল

রাজনৈতিক এবং প্রশাসনিক বিচারে এই দুর্যোগে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) তৎপরতা ছিল তাৎক্ষণিক এবং কার্যকর। ৫ অক্টোবর ভোর পাঁচটায় মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) ও ডিজি রাজীব কুমারকে (Rajeev Kumar) নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। সকাল ন’টার মধ্যেই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী নিজে পরদিনই নাগরাকাটা ও মিরিকের দুর্গত এলাকায় পৌঁছে যান, পরিদর্শন করেন ত্রাণ শিবির, কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে।

 

দুর্যোগের মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “এখানে প্রাণহানি হয়েছে হড়পা বানে, অথচ কেন্দ্র বলছে সেতু ভেঙে পড়েছে। হিমাচলের দুর্যোগে ওরা কী করেছে? মহাকুম্ভের সময়েও তো একটাকা দেয়নি।” এভাবেই, দুর্যোগের পরেও রাজ্যের পাশে কেন্দ্রের নীরব ভূমিকার প্রশ্ন তোলে রাজ্য সরকার।

তবে রাজনীতি ছাপিয়ে মানবিক মুখই বেশি করে উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, “একটু সময় দিন, দ্রুত সব স্বাভাবিক করা হবে। সেতু, বিদ্যুৎ, রাস্তা—সব ঠিক করা হবে।” জানান, আগামীকাল কলকাতা ফিরে গেলেও আবার কয়েক দিনের মধ্যেই উত্তরবঙ্গে ফিরে আসবেন তিনি।এই প্রাকৃতিক দুর্যোগের রাতের ভয়াবহতা ও তার পরবর্তী প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়ে একদিকে যেমন উঠে আসে সরকারের কার্যকর ভূমিকা, অন্যদিকে রাজনৈতিকভাবে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের চিত্রও আরও একবার স্পষ্ট হয়ে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole