Brain Stroke: অ্যালকোহল শুধু লিভার নয়, মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে দিতে পারে! ‘নিউরোলজি’ জার্নালে চাঞ্চল্যকর দাবি

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: মদ্যপান যে লিভারের ক্ষতি করে, এ তথ্য অনেকেরই জানা। কিন্তু অ্যালকোহল (Alcohol) যে মস্তিষ্কেরও ব্যাপক ক্ষতি করতে পারে, তা অনেকেই বোঝেন না। আমেরিকার বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এমআইটি এবং ম্যাসাচুসেটস জেনারেল ব্রিগহ্যামের এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গবেষকেরা জানিয়েছেন, নিয়মিত বা প্রতিদিন অতিরিক্ত মদ্যপান করলে শুধু ফ্যাটি লিভার বা

(Liver damage)হয়— এমন ধারণা ভুল। অতিরিক্ত অ্যালকোহল মস্তিষ্কের রক্তনালি দুর্বল করে ফেলে, যা শেষ পর্যন্ত রক্তনালি ফেটে যাওয়ার (Intracerebral Hemorrhage) ঝুঁকি তৈরি করে। এর ফলে মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হয় এবং ব্রেন স্ট্রোক (Brain Stroke) হতে পারে।

আরও পড়ুন:Android Phone: চার্জিংয়ে ফোন ব্যবহার করেন? সাবধান! প্রসেসর–ব্যাটারি দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে

এই সমীক্ষার ফল ইতিমধ্যেই ‘নিউরোলজি’ নামের আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে (Neurology Journal) প্রকাশিত হয়েছে। গবেষণায় ২০০৩ থেকে ২০১৯— দীর্ঘ ১৬ বছর ধরে অন্তত ১৬০০ রোগীকে পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা লক্ষ্য করেন, যাদের মস্তিষ্কে বারংবার রক্তক্ষরণ হচ্ছিল, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নিয়মিত অতিরিক্ত মদ্যপান করতেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, অতিরিক্ত অ্যালকোহল রক্তনালির ভেতরে প্রদাহ বৃদ্ধি করে। ফলে রক্ত চলাচলের পথে চাপ তৈরি হয় এবং রক্তনালি ছিঁড়ে গিয়ে ভয়াবহ রক্তক্ষরণ শুরু হতে পারে— যা ব্রেন ব্লিড নামেই বেশি পরিচিত। অ্যালকোহল শরীরের নানা বিপাক ক্রিয়া এলোমেলো করে দেয়। নিয়মিত মদ্যপান করলে রক্তচাপ বেড়ে যায়, ওজন বাড়ে এবং রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়ে। এতে ডায়াবিটিসের ঝুঁকিও বাড়তে পারে। হঠাৎ বেশি মদ্যপানে হৃদযন্ত্রের ছন্দ বদলে রুদ্ধশ্বাস অবস্থাও তৈরি হতে পারে। অতিরিক্ত রক্তচাপের কারণে শরীরে প্লেটলেট কমে যায়, ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে সহজে বন্ধ হয় না এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়— যা অনেক ক্ষেত্রে সিভিয়ার ব্রেন হেমারেজ এ রূপ নেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে— মদ্যপানের কোনও নিরাপদ মাত্রা নেই। তবুও তারা পরামর্শ দিয়েছে, পুরুষদের সপ্তাহে ২১ ইউনিট এবং মহিলাদের ক্ষেত্রে ১৪ ইউনিটের বেশি অ্যালকোহল না খাওয়ার জন্য। এক ইউনিট মানে প্রায় ২৫ মিলিলিটার। গর্ভবতী নারীদের জন্য অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। সারকথা অ্যালকোহল পরিমিত হোক বা অতিরিক্ত, এটি লিভার, হার্ট এবং মস্তিষ্ক— তিনটিরই শত্রু। নিয়মিত মদ্যপান মানে শরীরকে ধীরে ধীরে ক্ষয়ের দিকে ঠেলে দেওয়া।