Paneer Recipe: পনির এর স্বাদে আমিষপ্রেমীর মন জয়! দুধ আর মৌরিবাটা দিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া সুস্বাদু মৌরি পনির

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বাঙালির পাতে মাছ–মাংসের কদর যাই থাকুক, পনির (Paneer Recipe) মানেই যেন অনেকের মনে এক অদৃশ্য দূরত্ব। যাঁরা আমিষ ছাড়া ভাত–রুটি খেতেই পারেন না, তাঁদের কাছে পনির বরাবরই ‘স্বাদহীন’ বলে পরিচিত। কিন্তু এই ধারণা বদলে দিতে পারে একটি সহজ, ঘরোয়া অথচ অসাধারণ রান্না—মৌরি পনির (Paneer Recipe)। দুধ, মৌরিবাটা আর কিছু সামান্য মশলায় তৈরি এই পদ এতটাই স্বাদে ভরপুর যে আমিষপ্রেমীরাও মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না। এই রেসিপির বিশেষত্ব হল মৌরির ব্যবহার। মৌরির ঘ্রাণ ও মিষ্টি স্বাদ পনিরকে (Paneer Recipe) অন্য মাত্রা দেয়। ছানায় যেমন এই রেসিপি দারুণ হয়, তেমনই মালাই পনির দিয়েও তৈরি করলে স্বাদ যায় না কমে। মৌরির বাটা, ঘি, দুধ আর হালকা মশলায় তৈরি এই নরম, মোলায়েম, সুগন্ধি পদটি পনিরভীত আমিষপ্রেমীদের কাছেও হয়ে উঠতে পারে চমক। বানানোও অত্যন্ত সহজ।

আরও পড়ুন:Parambrata Chatterjee: ফেডারেশনের সঙ্গে আইনি সংঘাত থেকে সরে দাঁড়িয়ে সৌহার্দ্যের পথে পরমব্রত

প্রথমেই পনিরকে ছোট দারুণ টুকরোয় কেটে নিন। ইচ্ছে হলে সামান্য নুন আর গোলমরিচ মেখে হালকা ভেজে নিতে পারেন, তবে ভাজা বাধ্যতামূলক নয়। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা মৌরি ফোড়ন দিন। তার সঙ্গে দিন কাঁচালঙ্কা চেরা ও কড়াইশুঁটি। সামান্য ভাজা হয়ে গেলে দুধ–ময়দার মিশ্রণ ঢেলে আঁচ কমিয়ে রান্না করতে হবে। এরপর আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ—মৌরিবাটা ও আদাবাটা মিশিয়ে ধীরে ধীরে নেড়ে নিতে হবে। সঙ্গে দিন সামান্য চিনি, নুন ও গোলমরিচ।

মিশ্রণ ফুটে উঠলে বাকি দুধ ঢেলে আঁচ বাড়িয়ে নেড়ে নিন। তারপর দিন পনির (Paneer Recipe) টুকরো। তিন–চার মিনিট ঢাকনা দিয়ে রান্না হতে দিন। শেষে ওপর দিয়ে আরেকটু ঘি, একটি থেঁতো করা কাঁচালঙ্কা ছড়িয়ে আঁচ বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি, নরম, মুখে গলে যাওয়া মৌরি পনির (Paneer Recipe)। পরোটা, রুটি বা লাচ্ছা যে কোনও কিছুর সঙ্গে জমবে এই পদ। পনিরভীত আমিষপ্রেমীরাও এ রান্না একবার খেলেই দ্বিতীয়বার চাইবেন—এ কথা নিশ্চয়ই বলা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole