নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার গভীর রাতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় সংগীতশিল্পী অন্তরা মিত্র (Antara Mitra)। প্রেমের দীর্ঘ পথ পেরিয়ে চারহাত এক হল তার ও শৌর্যের। ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা। খুব কাছের মানুষ আর পরিবারের উপস্থিতিতেই সাতপাকে বাঁধা পড়েন এই গায়িকা। ইন্ডাস্ট্রির ব্যস্ত আলো-ঝলমলে দুনিয়া থেকে খানিক দূরে থেকেই নিজেদের বিশেষ মুহূর্তটি উদ্যাপন করলেন দু’জন। বিয়ের রাতে অন্তরার (Antara Mitra) সাজ ছিল মার্জিত ও ঐতিহ্যবাহী। লাল বেনারসি শাড়িতে ধরা দিলেন গায়িকা, কপালে ছিল হালকা চন্দনের ছোঁয়া। গলার কাছে মানানসই সোনার গয়না, হাতে শাখা-পলা—সব মিলিয়ে একেবারে চিরাচরিত বাঙালি নববধূর রূপেই ধরা দিলেন তিনি (Antara Mitra)। প্রকাশ্যে আসা সিঁদুরদানের মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের আবেগ ছুঁয়ে গেছে।
আরও পড়ুন : Weather Update : জোড়া নিম্নচাপের মধ্যে আবহাওয়ার নতুন সতর্কতা, আগামী ৩ দিনে বাড়বে শীত নাকি গরম?
প্রেমের সম্পর্ক নিয়ে অন্তরা বরাবরই ছিলেন ব্যক্তিগত। তাই তার বিয়ে ঘিরে তেমন কোনও বাড়তি প্রচার বা চর্চা ছিল না। চুপিসারে সব আয়োজন সেরে ফেলায় তারকাদের ভিড়ও তেমন দেখা যায়নি অনুষ্ঠানে। বহুদিন ধরেই শৌর্যের সঙ্গে তার সম্পর্কের খবর ইন্ডাস্ট্রির অন্দরে শোনা গেলেও, দু’জনের কেউই কখনও সে বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। বিয়ের পরেও এখনও পর্যন্ত দাম্পত্য জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি অন্তরা (Antara Mitra)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শোনা যাচ্ছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই নবদম্পতি পাড়ি দিতে চলেছেন মধুচন্দ্রিমায়। সেই কারণে বেশ কিছুদিন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র বিচারকের আসনে অন্তরাকে (Antara Mitra) দেখা না-ও যেতে পারে। পুরোপুরি কাজ থেকে সাময়িক বিরতি নিয়েই নাকি নতুন জীবনের শুরুটা উপভোগ করতে চান তারা। তবে সুখবর এখানেই শেষ নয়। ঘনিষ্ঠ সূত্রের খবর, মধুচন্দ্রিমা থেকে ফিরে ডিসেম্বর মাসেই বড় করে ‘রিসেপশন’-এর আয়োজনের পরিকল্পনা রয়েছে নবদম্পতির। পরিবার, বন্ধু, ইন্ডাস্ট্রির পরিচিতজনদের নিয়ে হবে জমজমাট খাওয়াদাওয়া ও আনন্দোৎসব। সব মিলিয়ে অন্তরা মিত্রর (Antara Mitra) জীবনে এখন শুধুই নতুন শুরুর রোশনাই।
