নিউজ পোল ব্যুরো: কনকনে শীত (Winter) শহরবাসীর জন্য এক বাস্তব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশুদের (Children Health) জন্য ঠান্ডা আরও জোরালোভাবে অনুভূত হয়। শীতকালীন দিনে খুদেদের ঠান্ডা লাগা মানেই শুধু অস্বস্তি নয়, সঙ্গে আসে খাবারে অনীহা, কান্নাকাটি ও মন খারাপ। তাই শিশুদের শীত থেকে সুরক্ষিত রাখা (Children Health) মা-বাবার অন্যতম বড় দায়িত্ব। কিন্তু অনেক সময়ই দেখা যায়, অতিরিক্ত পোশাক পরিয়ে দেওয়া শিশুদের অস্বস্তিতে ফেলে দেয়। তারা টুপি, মোজা বা জ্যাকেট পরে থাকতে চায় না, ঘ্যানঘ্যান করছে।
আরও পড়ুন : Netai Martyrs Day : নেতাই শহীদ দিবসের মঞ্চেই প্রতিবাদের ঝাঁঝ, শিক্ষক নিয়োগের দাবিতে সরব পড়ুয়ারা
চিকিৎসক অর্পণ সাহা (Dr. Arpan Saha) বলছেন, শিশুদের শরীরের তাপমাত্রা (Body Temperature) প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি। তাদের বিপাক হার (Metabolism) দ্রুত, আর শরীরে থাকা ব্রাউন ফ্যাট (Brown Fat) শরীরকে গরম রাখে। তাই শিশুর ঠান্ডা লাগছে না কি গরম লাগছে, তা বোঝার জন্য গলায়, বুকে ও পেটে হাত রাখুন (Children Health)। যদি এই অংশগুলি ঠান্ডা মনে হয়, শিশুকে আরও গরম পোশাক পরাতে হবে। হাতের তাপমাত্রা শরীরের সঙ্গে মিলে গেলে, বুঝবেন লেয়ারিং (Layering) ঠিক আছে। শিশুর মুখ লাল বা ঘামছে কিনা, তা লক্ষ্য করুন—ঘামতে থাকলে অতিরিক্ত পোশাক খুলে দিতে হবে। শীতের পোশাক (Winter Clothing) নির্বাচনেও নিয়ম মেনে চলা জরুরি। প্রথম লেয়ার হিসেবে সুতির (Cotton) পোশাক পরান, কারণ এটি নরম ও ত্বকের জন্য উপযুক্ত। এরপর উলের (Wool) পোশাক বা সোয়েটার দিয়ে লেয়ার বাড়ানো যাবে। বাইরে বেরোনোর সময় উইন্ডচিটার (Windcheater) বা হালকা জ্যাকেট ব্যবহার করতে পারেন। টুপি-মোজা (Cap & Socks) কেবল বাইরে গেলে পরান। চেষ্টা করবেন উলের টুপি না পরানোর, সুতির টুপি বা স্কার্ফ বেশি আরামদায়ক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সংক্রমণ (Infection) থেকে রক্ষা পেতে শিশুকে নিয়মিত স্নান করানো গুরুত্বপূর্ণ। স্নানের আগে হালকা তেলমালিশ (Massage) করানো ভালো। সপ্তাহে ২-৩ বার সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা রোগ প্রতিরোধে সহায়ক। শীতের দিনে ফল (Fruits) খাওয়ানো বন্ধ করবেন না, কারণ এতে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট (Vitamins & Antioxidants) সংক্রমণ কমায়। পাশাপাশি, শিশুদের রোদে (Sunlight) নিয়ে বের করা এবং পর্যাপ্ত পানি (Water) খাওয়ানোও অত্যন্ত জরুরি। সঠিক লেয়ারিং, পোশাকের উপাদান নির্বাচন ও নিয়মিত পরিচ্ছন্নতা শিশুকে শীতের দিনগুলোতে সুস্থ রাখে, ঠান্ডা এবং সংক্রমণ থেকে দূরে রাখে।
