নিউজ পোল ব্যুরো: অ্যাপলের আইফোন এসই ৪ নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ২০২৪ সাল পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন কোনও এসই সিরিজ়ের আইফোন বাজারে আসেনি। প্রায় দু’বছরের বেশি সময় ধরে এসই প্রেমীরা নতুন মডেলের আশায় বুক বাঁধছেন। তবে সাম্প্রতিক নানা রিপোর্ট ও বিশ্লেষকদের তথ্য বলছে, এবার আর অপেক্ষা বৃথা যাবে না। কম দামে শক্তিশালী আইফোন, এই সমীকরণটাই বরাবর এসই সিরিজ়ের সবচেয়ে বড় আকর্ষণ, আর আইফোন এসই ৪ সেই আকর্ষণকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
আরও পড়ুন:Netai Martyrs Day : নেতাই শহীদ দিবসের মঞ্চেই প্রতিবাদের ঝাঁঝ, শিক্ষক নিয়োগের দাবিতে সরব পড়ুয়ারা
সবচেয়ে বড় চমক হতে চলেছে অ্যাপলের নিজস্ব ৫জি মোডেম। এতদিন আইফোনে কোয়ালকমের ৫জি মোডেম ব্যবহার করত অ্যাপল। কিন্তু এবার ‘সেঞ্চুরি’ (Century) নামে নিজেদের তৈরি 5G modem ব্যবহার করতে পারে তারা। বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, আইফোন এসই ৪-ই হতে পারে এই চিপযুক্ত প্রথম আইফোন। এর ফলে কোয়ালকমের উপর নির্ভরতা কমবে, পাশাপাশি বাস্তব ব্যবহারে নতুন মোডেমের পারফরম্যান্স পরীক্ষা করার সুযোগ পাবে অ্যাপল। শুধু ৫জি নয়, এই চিপ Wi-Fi, Bluetooth এবং GPS-এর মতো কানেক্টিভিটিতেও আরও উন্নত অভিজ্ঞতা দিতে পারে। ডিজাইনের দিক থেকেও বড় পরিবর্তন আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আইফোন এসই ৪-এ ৬.১ ইঞ্চির OLED display থাকতে পারে, যা অনেকটা iPhone 14-এর মতো। আগের এসই মডেলের মোটা বেজেল ও LCD স্ক্রিনের যুগ শেষ হতে চলেছে। যদিও Dynamic Island থাকবে না, তার বদলে নচ ডিজাইন দেখা যেতে পারে। ফলে ফোনটির লুক হবে আধুনিক এবং প্রিমিয়াম।

পারফরম্যান্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে A18 Bionic processor। আইফোন ১৬ সিরিজ়ে ব্যবহৃত এই চিপ থাকলে এসই ৪ হবে ভীষণ শক্তিশালী। এই প্রসেসর থাকলেই সম্ভব হবে Apple Intelligence-এর মতো এআই ফিচার ব্যবহার করা। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই এআই সুবিধা এসই ৪-এ দেওয়া হতে পারে। ব্যাটারির ক্ষেত্রেও উন্নতি আশা করা হচ্ছে। বড় ডিসপ্লে ও নতুন ডিজাইনের কারণে ফোনের ভিতরে বেশি জায়গা মিলবে, ফলে আগের এসই মডেলের তুলনায় বড় battery দেওয়া হতে পারে। ক্যামেরার সংখ্যায় পরিবর্তন না হলেও গুণমানে বড় আপগ্রেড দেখা যেতে পারে। পিছনে থাকতে পারে একটি 48MP primary camera এবং সামনে 12MP TrueDepth camera, যা Face ID ও উন্নত সেলফির অভিজ্ঞতা দেবে। সব মিলিয়ে, জল্পনা সত্যি হলে আইফোন এসই ৪ শুধুমাত্র এসই সিরিজ নয়, বরং পুরো আইফোন লাইনআপেই সবচেয়ে ‘ভ্যালু ফর মানি’ মডেল হয়ে উঠতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
