Nitish Nabin: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সভাপতি নির্বাচিত নীতীন নবীন, কাল থেকে দায়িত্বভার

দেশ

নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতির পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীতীন নবীন (Nitish Nabin)। সোমবার কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে আসে। বিহারের প্রবীণ ও অভিজ্ঞ এই রাজনীতিক আগামী ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করতে চলেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই সভাপতির দায়িত্বে শপথ নেবেন নীতীন নবীন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা ও কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন।

বিস্তারিত পড়ুন…