Spain: সিনেমার দৃশ্যকেও হার মানাল বিভীষিকা! স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ২১

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: এ যেন বাস্তবের বিভীষিকা, যা সিনেমার কল্পনাকেও ছাপিয়ে যায়। গভীর রাতে স্পেনে (Spain) ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা (Train Accident), যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। একই ট্র্যাকে মুখোমুখি দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে রেললাইন কার্যত দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কমপক্ষে ৭০ জনকে। পরিস্থিতির ভয়াবহতায় উদ্ধারকাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে।

দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেছেন স্পেনের (Spain) প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি এই রাতকে “অভিশপ্ত এবং অসহনীয় যন্ত্রণার রাত” বলে বর্ণনা করেছেন। অন্যদিকে পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, এই দুর্ঘটনার ধরন এতটাই অস্বাভাবিক যে তা তাঁকেও বিস্মিত করেছে।

আরও পড়ুন: Narendra Modi on Bengal investment:আইনশৃঙ্খলা না বদলালে বিনিয়োগ নয়—সিঙ্গুর থেকে শর্ত জুড়লেন প্রধানমন্ত্রী!

রবিবার রাতে দক্ষিণ স্পেনের (Spain) আন্দালুসিয়া অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড যাত্রীবাহী ট্রেন ট্র্যাক পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই মুহূর্তে সেটি চলে আসে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের মুখোমুখি। দুটি ট্রেনই তখন অত্যন্ত দ্রুতগতিতে থাকায় চালকের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। ফলস্বরূপ প্রবল গতিতে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় সদ্য সংস্কার করা রেলট্র্যাকও। স্পেনের রেল নেটওয়ার্ক সংস্থা আদিফ দুর্ঘটনাস্থলের ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ভেঙে পড়া কামরা, বেঁকে যাওয়া লাইন এবং চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ।

এই দুর্ঘটনার কারণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পরিবহণমন্ত্রী নিজেও। তাঁর কথায়, কোনও বাঁক বা জটিলতা না থাকা সত্ত্বেও কীভাবে দুটি ট্রেন এমনভাবে মুখোমুখি এসে পড়ল, তা সত্যিই অদ্ভুত। পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে, সংঘর্ষের ফলে ট্র্যাকের পাত ও কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ওই অংশটি সম্প্রতি সংস্কার করা হয়েছিল।

সবচেয়ে কঠিন হয়ে ওঠে উদ্ধারপর্ব। উদ্ধারকারী বিভাগের প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানান, পণ্যবাহী ও যাত্রীবাহী কামরাগুলি সম্পূর্ণ চূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ ভিতরে আটকে পড়েন। জীবিতদের উদ্ধার করতে গিয়ে উদ্ধারকর্মীদের মৃতদেহ অতিক্রম করে এগোতে হয়েছে। নানা কৌশল অবলম্বন করে রাতভর চলে উদ্ধারকাজ।

দুর্ঘটনার পর বিস্তারিত খোঁজখবর নিয়ে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানান, সংঘর্ষের অভিঘাতে কিছু কামরার অংশ অন্তত চার মিটার দূরে ছিটকে গিয়েছিল। স্পেন আজ শোকস্তব্ধ উচ্চগতির রেল ব্যবস্থার ইতিহাসে এই দুর্ঘটনা হয়ে থাকল এক গভীর ক্ষত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole