Humayun Kabir: বিস্ফোরক মন্তব্যের পর সুরবদল! ড্যামেজ কন্ট্রোলে নেমে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: গত লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। সে সময় হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার মতো উস্কানিমূলক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। সেই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে (Muhammad Selim) প্রশ্ন করা হলে তিনি দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের প্রভাবেই হুমায়ুন এমন কথা বলেছিলেন। শনিবার সেই দাবিরই প্রতিধ্বনি শোনা গেল স্বয়ং হুমায়ুন কবীরের (Humayun Kabir) বক্তব্যে।

আরও পড়ুন:Aadhaar App : আধার সংশোধন এখন মোবাইলেই! নতুন অ্যাপে ঘরে বসে আপডেট হবে তথ্য, মিলবে QR ভেরিফিকেশন সুবিধা

রেজিনগরের একটি জনসভা থেকে প্রকাশ্যে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথায় প্ররোচিত হয়ে বিজেপি-সমর্থিত হিন্দুদের বিরুদ্ধে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, যা ছিল সম্পূর্ণ ভুল। সেই মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত এবং আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন।

এদিনের সভায় হুমায়ুন আরও বিস্ফোরক দাবি করেন যে, লোকসভা ভোটে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোন কোন আসনে কে এগিয়ে বা পিছিয়ে রয়েছেন এবং পরিস্থিতি বদলাতে তাঁকেই এগিয়ে আসতে বলেছিলেন। হুমায়ুন দাবি করেন, তিনি তখনই প্রশ্ন তুলেছিলেন দলের জেলা নেতৃত্ব থাকার পরেও কেন তাঁকেই এই দায়িত্ব নিতে বলা হচ্ছে। জবাবে মুখ্যমন্ত্রী নাকি বলেন, ইউসুফ পাঠানের পরিবারের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং মুর্শিদাবাদের মানুষের উপর হুমায়ুনের প্রভাব রয়েছে বলেই তাঁর উপর ভরসা রাখা হয়েছে।

হুমায়ুন কবীর আরও বলেন, যোগী আদিত্যনাথকে জবাব দিতে গিয়েই তিনি ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন। তবে এখন তিনি উপলব্ধি করেছেন, সেই বক্তব্যে হিন্দু ভাইদের অনুভূতিতে আঘাত লেগেছে। তাই তিনি প্রকাশ্যে করজোড়ে ক্ষমা চাইছেন এবং ভবিষ্যতে কোনও রাজনৈতিক নির্দেশে সাম্প্রদায়িক উসকানি দেবেন না বলেও দৃঢ় প্রতিশ্রুতি দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole