নিউজ পোল ব্যুরো: শীতের আমেজ বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু গ্রীষ্ম এখনও পুরোপুরি হাজির হয়নি। এই মাঝামাঝি সময়ের আবহাওয়াই এখন নানা ভাইরাসের (Health Tips) জন্য সবচেয়ে অনুকূল। ভোরবেলায় হালকা ঠান্ডা, দুপুরে তীব্র রোদ এই হঠাৎ বদলে যাওয়া পরিবেশের সঙ্গে শরীর সহজে মানিয়ে নিতে পারছে না। তার ফলেই কারও জ্বর, কারও লাগাতার সর্দি, আবার অনেকের খুসখুসে কাশিতে নাজেহাল অবস্থা। চিকিৎসকদের মতে, এই সময় আমাদের দৈনন্দিন কিছু অসচেতন অভ্যাসই রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, আর তখনই ভাইরাস সহজে শরীরে ঢুকে পড়ে।
আরও পড়ুন: DA: সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হচ্ছেনা? বকেয়া ডিএ ইস্যুতে রাজপথে সরকারি কর্মীরা
অনেকেই দুপুরের গরমে হঠাৎ ফ্যান জোরে চালান বা এসির তাপমাত্রা খুব কমিয়ে দেন। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বদলে যায়, যা ইমিউনিটির (Immunity) উপর নেতিবাচক প্রভাব (Health Tips) ফেলে। আবার রোদে একটু হাঁটাহাঁটি করলেই ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার অভ্যাসও বিপজ্জনক। এই সময়ে গলার ভেতরের টিস্যু খুব সংবেদনশীল থাকে, ঠান্ডা জল শ্বাসনালীর স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়।
এ ছাড়া রাস্তার খাবার ও খোলা জল থেকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে। ঋতু পরিবর্তনের সময় হজম ক্ষমতা কমে যাওয়ায় বাইরের তেল-ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো। পোশাকের ক্ষেত্রেও সাবধানতা জরুরি সকালে ঠান্ডা ভেবে ভারী পোশাক পরে দুপুরে ঘেমে গেলে সেই ঘাম বসে গিয়ে অসুখ ডেকে আনতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জল পান। শরীর বিশ্রাম ও হাইড্রেশন পেলে রোগ প্রতিরোধ (Health Tips) ক্ষমতাও অনেকটাই শক্ত থাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
