Koel Mallick| রঞ্জিতদার বাড়ি অভিষেক এসেছিল কোয়েলের জন্যই, সেদিনই বলেছিলাম’ – পাপিয়া

breakingnews বিনোদন রাজনীতি

নিউজপোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সদস্য নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন গতকাল কোয়েল মল্লিক (Koel Mallick)। আর কালই এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রাজনৈতিক মুখ পাপিয়া অধিকারী (Papia Adhikary)। পাপিয়া আগে ছিলেন বাম, এখন হয়েছেন ডান। বিজেপি সরকার ও মোদীজির উপর আশার আলো দেখছেন পাপিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নানা প্রতিশ্রুতির গুরুত্ব পাপিয়ার কাছে নেই। মমতার ছক আগেই ধরতে পারেন পাপিয়া। তাই নাকি তাঁর দলে কোয়েলকে চেয়েছিলেন! এমনই মন্তব্য করলেন পাপিয়া অধিকারী।

There is peace in privacy and I don't want to put my life on exhibition: Koel  Mallick | Bengali Movie News - The Times of India

পাপিয়া আর রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়ি গল্ফ গার্ডেন গল্ফ ক্লাব চত্বরে। পাপিয়া ও রঞ্জিত দীর্ঘদিনের সহকর্মীও। একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

কোয়েল ও রঞ্জিত মল্লিকের তৃণমূল ঘনিষ্ঠ হওয়া নিয়ে মুখ খুললেন পাপিয়া। পাপিয়া নাকি আগে থেকেই জানতেন কোয়েলকে পাবার নীলনকশা এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি অভিষেককে পাঠান কোয়েলের বাবার কাছে।

Koel Mallick with parents and husband came together for an adda at the more  than 150-year-old Mallick Bari | t2ONLINE

পাপিয়া বললেন ‘উন্নয়নের পাঁচালি হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেদিন রঞ্জিতদার বাড়িতে গেলেন সেদিনই আমি আমার বাড়ির পরিচারিকাদের বলেছিলাম ও তো এসেছে কোয়েলের জন্য। আমরা তো অনেক সিনিয়র, আমরা জানি। এটা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর ব্রেনচাইল্ড। ভাইপোকে দিয়ে এখন এগুলো করাচ্ছেন। কোয়েল বা ওর বাবা রঞ্জিত মল্লিক যে কত কষ্ট করেছে তাই এত জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু জনতার গালাগাল যে খাচ্ছে সেটা ভুল জায়গায় এসেই। যেমন রচনা (বন্দ্যোপাধ্যায়) (Rachana Banerjee) এত সুইট মেয়ে। ‘দিদি নম্বর ওয়ান’ এর সঞ্চালিকা রূপে ও সেরা। কিন্তু রাজনীতিতে সঞ্চালিকার হাহা হাসিটা নো নো ক্রস। কিছু বোঝে না এরা। এদের তো কিছু শেখায়নি। সে রাজনীতির মারপ্যাচ বুঝছে না। তাই চতুর্দিকে ধোঁয়া দেখছে রচনা। আর কোয়েলকে বলব ‘আপনার বিয়ের সময়, ছেলে মেয়ের জন্মদিনে মানুষের সেবা করেছেন? হঠাৎ নামের জন্য এখন সেবা করতে চলে এলেন? রয়্যাল ফ্যামিলিতে থেকে বিলাসী জীবন লিড করে হঠাৎ মানুষের জন্য সেবাই ধর্ম হয় না।’ আর কাউকে দিয়ে খুব একটা হচ্ছে না। তাই কোয়েলকে দিয়ে তৃণমূল এভাবে প্রচার করাচ্ছে। একেবারেই রাজনীতির কোনও ধারণা নেই। সে রাজ্যসভার সদস্য পদ পেল এটা খুব হাস্যকর।’

খোলাখুলি পাপিয়া যেভাবে কোয়েলের ওপর তোপ দাগলেন তাতে কোয়েল কি জবাব দেবেন? এখনও এ বিষয়ে মুখ খোলেননি কোয়েল। হয়তো কাজেই হবে কোয়েলের প্রকৃত জবাব।