Mamata Banerjee : ভোটার তালিকা বিতর্কে অভিনব প্রতিবাদ, মেট্রো চ্যানেলে ক্যানভাসে বার্তা মমতার

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চে পঞ্চম দিনেও আন্দোলনের তাপ কমেনি। বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে সরব হয়ে এবার রং-তুলি হাতে প্রতিবাদের নতুন ভাষা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর ইস্যুতে (SIR) তার এই অভিনব প্রতিবাদ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। মঙ্গলবার দুপুরে ধরনা মঞ্চেই একটি ক্যানভাসে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ছবিতে তিনি তুলে ধরেন একটি প্রতীকী চরিত্র—‘ভ্যানিশ কুমার’। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কটাক্ষ করেই এই নাম ব্যবহার করেছেন বলে জানান তিনি। ছবির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় (SIR) বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে ‘উধাও’ হয়ে যাচ্ছে বলেই তাদের অভিযোগ।

আরও পড়ুন : Gyanesh Kumar : বাংলার ভোট কবে, কত দফায়? গুরুত্বপূর্ণ বার্তা নির্বাচন কমিশনের

ছবি আঁকার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “এই ছবিটা সম্পূর্ণ প্রতীকী। আমাদের শিল্পীরা যেমন বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে ছবি আঁকেন, আমরাও সেইভাবেই একটা বার্তা দিতে চেয়েছি। এসআইআরে (SIR) যাদের মৃত্যু হয়েছে, মানে যাদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে, তাদের প্রতীক হিসেবেই পাশে দুটি মালা রাখা হয়েছে। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই মালা। এর মধ্যে অন্য কোনও উদ্দেশ্য নেই।” ভোটের কয়েক মাস আগে হঠাৎ করে এসআইআর প্রক্রিয়া (SIR) শুরু হওয়া নিয়েও শুরু থেকেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার অভিযোগ, এই প্রক্রিয়ার কারণে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার চিঠি লিখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar)। তবে সেই চিঠিগুলির কোনও উত্তর এখনও পাওয়া যায়নি বলেই দাবি তার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই ইস্যুতে আন্দোলন আরও জোরালো করতে পরে দিল্লিতেও যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কয়েকজন মৃত ভোটারের পরিবারের সদস্য। নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমার দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ তোলে তৃণমূল নেতৃত্ব। বৈঠক থেকে বেরিয়েই কমিশনারের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অন্যদিকে, এই বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) বলেন, “ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে সকলেরই মত প্রকাশের অধিকার রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য রাখতে পারে। আমরা রাজনৈতিক মন্তব্যের কোনও জবাব দিই না।” তার এই মন্তব্যে স্পষ্ট, গোটা বিতর্ককে খুব একটা গুরুত্ব দিতে নারাজ নির্বাচন কমিশন।