Kolkata Metro: ট্র্যাকে ঝাঁপ দেওয়ার জেরে মেট্রো বিভ্রাট, থমকে ব্লু লাইনের একাংশ

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ব্যস্ত কর্মদিবসে বড়সড় ভোগান্তির মুখে পড়লেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীরা। সোমবার দুপুরের আগে হঠাৎই ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হয় মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে (Mahatma Gandhi Road Metro Station)-এ এক আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে। মেট্রো কর্তৃপক্ষ জানায়, সকাল প্রায় ১১টা ৩৫ মিনিট নাগাদ ডাউন লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, যার ফলে ট্রেন চলাচলে তাৎক্ষণিক প্রভাব পড়ে।

ঘটনার পরপরই বিভিন্ন স্টেশন ও ট্রেনের ভিতরে ঘোষণা শুরু হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অনেক ক্ষেত্রে ট্রেন খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দমদম মেট্রো স্টেশন (Dum Dum Metro Station), গিরিশ পার্ক (Girish Park) এবং ময়দান-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Donald Trump: মঙ্গলবার রাত ৮টা! বড় কোনো ঘোষণা করতে চলেছেন ট্রাম্প? তুঙ্গে জল্পনা

মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে আংশিক পরিষেবা চালু রাখা হয়েছে। বর্তমানে ময়দান (Maidan Metro Station) থেকে শহীদ ক্ষুদিরাম (Shahid Khudiram Metro Station) এবং দম দম মেট্রো (Dum Dum Metro Station) থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar Metro Station) পর্যন্ত ট্রেন চলাচল সীমিতভাবে চলছে।

এই আকস্মিক বিঘ্নে বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। অনেকেই বাধ্য হয়ে মেট্রো (Kolkata Metro) ছেড়ে বাস বা ক্যাবের ওপর নির্ভর করেন, আবার কেউ দীর্ঘক্ষণ স্টেশনের বাইরে অপেক্ষা করতে থাকেন বিকল্প পরিবহনের আশায়। উল্লেখযোগ্যভাবে, মাত্র দু’দিন আগেই কালীঘাট মেট্রো (Kalighat Metro Station)-এ একই ধরনের ঘটনা ঘটেছিল, যার ফলে প্রায় ২০ মিনিট পরিষেবা বন্ধ ছিল। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে ব্যস্ত ব্লু লাইনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole