Bengal Election Results: ভোট গণনায় কড়া নজর, জেলাভিত্তিক কাউন্টিং অবজ়ার্ভার নিয়োগের বড় সিদ্ধান্ত মমতা-অভিষেকের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোট গণনাকে (Bengali Election Results) সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তভাবে প্রস্তুত করতে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গণনা প্রক্রিয়া চলাকালীন দলের প্রতিনিধিদের কীভাবে সতর্ক থাকতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও এজেন্ট যেন কেন্দ্র ত্যাগ না করেন, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার (Bengal Election Results) জন্য ৭৭টি গণনাকেন্দ্র নির্ধারিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের ব্যবধান কম থাকলে পুনর্গণনার দাবি জানাতে হবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। বিশেষ করে ২০০ থেকে ৩০০ ভোটের মধ্যে ব্যবধান থাকলে ফলাফল পুনরায় যাচাই করার বিষয়ে দলীয় প্রতিনিধিদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh : গণনার আগে বাড়ছে উত্তেজনা! ‘ডোনাল্ড ট্রাম্প’ ইঙ্গিতে শাসকদলকে খোঁচা দিলীপ ঘোষের

বৈঠকে নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, এবারের নির্বাচনে তৃণমূল আগের তুলনায় আরও ভালো ফল করবে। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, ভোটের ফলাফলে দল ২০০-র বেশি আসন পেতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে গণনার দিন প্রতিটি অঞ্চলের পরিস্থিতি দ্রুত নজরে রাখা যায়।

দলের একাংশের মতে, ভোট (Bengal Election Results) চলাকালীন বিভিন্ন জায়গায় প্রশাসনিক ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিছু ক্ষেত্রে পুনর্নির্বাচনের ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে দলীয় নেতৃত্ব কর্মীদের সতর্ক থাকার বার্তা দেয়। পাশাপাশি বিরোধী শিবিরের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিয়ে নেতৃত্ব দাবি করেছে, বাস্তব পরিস্থিতিতে তৃণমূলই এগিয়ে রয়েছে এবং ফল ঘোষণার পর তা স্পষ্ট হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole