এবার শেষ রক্ষা হবে তো ভাইপো? “যেখানেই হাত দিচ্ছি, সেখানেই দুর্নীতি!” অভিষেককে নিশানা করে রেয়াপাড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিধবা ভাতা— তদন্তে উঠে আসছে একের পর এক অনিয়মের অভিযোগ

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার জনকল্যাণ শিবির থেকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম ট্রিগার করে বলেন “যেখানেই হাত দিচ্ছি, সেখানেই দুর্নীতি”। আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা—প্রতিটি প্রকল্পের ফাইল খুলতেই যে কোটি কোটি টাকার লুটের চিহ্ন মিলছে, তার মূল মাস্টারমাইন্ডদের আড়াল ভাঙতে এবার সরাসরি কোমর বেঁধে মাঠে নেমেছে নতুন প্রশাসন (SIT) । পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ায় আয়োজিত জনকল্যাণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে তদন্ত চালাতে গিয়ে একের পর এক বিস্ময়কর তথ্য সামনে আসছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে একাধিক সামাজিক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অনেক ক্ষেত্রেই অযোগ্য ব্যক্তিদের সরকারি সুবিধা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পের সুবিধা পুরুষদের নামেও পৌঁছে গিয়েছে। এমনকি বিধবা ভাতার ক্ষেত্রেও নানা অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে বলে দাবি করেন তিনি। রেয়াপাড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক নথি খতিয়ে দেখতে গিয়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনিয়মের চিহ্ন মিলছে। তাঁর কথায়, “যেখানেই হাত দিচ্ছি, সেখানেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে।” এই পরিস্থিতিতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে রাজ্য সরকার আরও কড়া নজরদারির পথে হাঁটছে বলেও ইঙ্গিত দেন তিনি। যে সমস্ত ক্ষেত্রে ভুল তথ্য বা অনিয়মের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা নেওয়া হয়েছে, সেগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, গরিব মানুষের টাকা যারা চুরি করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। নতুন প্রশাসনের এই সিট (SIT) তদন্তের সাঁড়াশি চাপ যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ব্রিগেডের জেলযাত্রার কাউন্টডাউন শুরু করে দিল, রাজনৈতিক মহলে এখন সেটাই সবথেকে বড় চর্চা।