জনতার ক্ষোভে ঘেরাও অরূপ! বাইরে ‘মেসি-মেসি’ ধ্বনি, ভিতরে আতঙ্কে সিঁটিয়ে অরূপ বিশ্বাস !

breakingnews অপরাধ ক্রীড়া

নিউজপোল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে আলিপুর আদালত চত্বরে তৈরি হলো এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের তাড়া খেয়ে নিজের আইনজীবীর চেম্বারে ঢুকে দরজা-জানলা বন্ধ করে আত্মরক্ষা করতে বাধ্য হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বাইরে তখন থিকথিক করছে ভিড়। কারও হাতে ডিম, কারও মুখে চড়া সুরের স্লোগান— ‘মেসি, মেসি’!বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার পর বিকেলে আলিপুর আদালতে পৌঁছন অরূপ বিশ্বাস। তিনি নিজের আইনজীবীর চেম্বারে ঢুকতেই খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আদালত চত্বরে জড়ো হতে থাকেন আইনজীবী এবং সাধারণ মানুষ। অনেকের হাতেই ছিল ডিম। বাইরে থেকে বারবার তাঁকে বেরিয়ে আসার দাবি জানানো হয়।

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার পর বিকেলে আলিপুর আদালতে পৌঁছন অরূপ বিশ্বাস। তিনি নিজের আইনজীবীর চেম্বারে ঢুকতেই খবর ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আদালত চত্বরে জড়ো হতে থাকেন আইনজীবি এবং সাধারণ মানুষ। অনেকের হাতেই ছিল ডিম। বাইরে থেকে বারবার তাঁকে বেরিয়ে আসার দাবি জানানো হয়। মেসি-কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের পর আদালত চত্বরে তাঁকে ঘিরে শুরু হয় কটাক্ষ। বিক্ষোভকারীদের একাংশ ‘মেসি, মেসি’ স্লোগান দিতে থাকেন। কেউ কেউ ব্যঙ্গ করে বলেন, “অরূপদার ছোঁয়াতেই নাকি মেসি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন, তাই একবার তাঁকেও ছুঁয়ে দেখতে চাই!” আবার অনেক ফুটবলপ্রেমীর অভিযোগ, মেসিকে দেখার আশায় টাকা খরচ করেও তাঁরা হতাশ হয়েছেন।

ক্ষমতার দম্ভ যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তা হয়তো অরূপ বিশ্বাসও কল্পনা করতে পারেননি। ফুটবল ভক্তদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার এই চরম মাশুল প্রাক্তন মন্ত্রী কীভাবে মেটাবেন, এখন সেটাই দেখার।