নিউজপোল ব্যুরো: কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে এক বিশেষ সন্ধ্যা। গঙ্গার বুকে এবার হতে চলেছে এক ব্যতিক্রমী আয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ২০ জুন গঙ্গার উপর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে অত্যাধুনিক ড্রোন শো, যা আকাশে তৈরি করবে নানা মনোমুগ্ধকর দৃশ্য। রাতের অন্ধকার আকাশ জুড়ে শত শত অত্যাধুনিক ড্রোন নিখুঁত synchronization-এর মাধ্যমে তৈরি করবে নানা ধরণের অদ্ভুত ও মনমুগ্ধকর ফুটিজ, যা কলকাতার আকাশকে এক মায়াবী রূপ দেবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। গঙ্গার দুই পাড় থেকেই এই বিশেষ শো দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। ড্রোনের মাধ্যমে নানা আলোর নকশা এবং বিশেষ প্রদর্শনী তুলে ধরা হবে, যা শহরের অন্যতম আকর্ষণে পরিণত হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অনুষ্ঠান শুধু বিনোদনের জন্য নয়, রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরারও একটি উদ্যোগ। তাই নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রশাসনের বিভিন্ন দফতরকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
গঙ্গার ঘাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০শে জুনের এই বিশেষ শনিবারের রাতে গঙ্গার দুই পাড় অর্থাৎ কলকাতা ও হাওড়া—দুই প্রান্তের আকাশেই যেন এক প্রযুক্তির দেওয়ালি উদযাপিত হতে চলেছে। ড্রোন শো-এর পাশাপাশি আর কী কী চমক থাকছে, তা নিয়ে ইতিমধ্যেই আমজনতার মধ্যে তুমুল কৌতুহল ও উত্তেজনা তুঙ্গে।
